কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এনইউবি-আর রাহা হসপিটালের চুক্তি

এনইউবি-আর রাহা হসপিটালের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
এনইউবি-আর রাহা হসপিটালের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) এবং আর রাহা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২৯ জুন) এনইউবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির লক্ষ্য হলো- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা। পাশাপাশি শিক্ষার্থীরা আর রাহা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা, জরুরি সহায়তা এবং অগ্রাধিকার ভিত্তিতে ডায়াগনস্টিক সুবিধা পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মো. মোস্তাফিজুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আবদুল্লাহ এবং বিভিন্ন শিক্ষক কর্মকর্তারা। চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার কমান্ডার (অব.) মো. মোস্তফা শহীদ। আর রাহা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামসুল আরেফিন আবদুল্লাহ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে শিক্ষার্থীরাই মূল অগ্রাধিকার। একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস তৈরিতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১২

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৩

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৫

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৬

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৭

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৮

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৯

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X