কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১১:২৮ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সভা। সৌজন্য ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সভা। সৌজন্য ছবি

ঢাকার গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (BJPBFIEA) -এর আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মুখপাত্র মো. কবির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় উপস্থাপনা করেন BJPBFIEA -এর সদস্য সচিব আলিমুল বিন আজিজ (তুষার)। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BJPBFIEA -এর প্রধান উপদেষ্টা এম. সাঈদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাইসুল আলম (জুয়েল)। সভায় সভাপতিত্ব করেন BJPBFIEA -এর আহ্বায়ক শেখ মুহাম্মদ জায়েদ আল ফাত্তাহ। এছাড়াও যুগ্ম আহ্বায়করা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মর্তুজা। সভায় BJPBFIEA -এর খসড়া সংবিধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের নীতি, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় উল্লেখ করা হয় যে, BJPBFIEA বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের পাশে থেকে কাজ করবে। সংগঠনটি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত হিসেবে ব্যাংকিং খাতে সুশাসন, সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধান উপদেষ্টা কমিটির সকল সদস্যদের নাম উল্লেখ করে মূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, প্রত্যেককে নিজ নিজ প্রতিষ্ঠানে দায়িত্ব যথাযথভাবে পালন করার পাশাপাশি সংগঠনের উন্নয়নে অবদান রাখতে হবে।

এ ছাড়া তিনি ঘোষণা করেন যে, BJPBFIEA -এর সদস্যরা নিজ নিজ প্রতিষ্ঠানে দক্ষতা ও পারফরম্যান্সের মাধ্যমে বিশেষ স্বীকৃতি অর্জন করলে সংগঠনের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হবে।

এছাড়াও, সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (BIBM)-এর মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভার শেষ পর্যায়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। এরপর ইফতার মাহফিলের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১০

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১১

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১২

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৩

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৪

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৫

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৬

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৭

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৮

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১৯

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

২০
X