কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্কের চেয়ারম্যান হলেন সবুর খান

মো. সবুর খান। ছবি : সংগৃহীত
মো. সবুর খান। ছবি : সংগৃহীত

গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্কের (জিইএন) চেয়ারম্যান হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। যা বাংলাদেশের স্টার্টআপ ও উদ্যোক্তা ইকোসিস্টেমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এ নিয়োগের মাধ্যমে জিইএন বাংলাদেশ এখন দেশের উদ্যোক্তা, স্টার্টআপ এবং নতুন ব্যবসা উদ্যোগীদের বিশ্বব্যাপী জিইএন গ্লোবালের নেটওয়ার্ক, সম্পদ এবং বিনিয়োগকারীদের সঙ্গে সংযুক্ত করতে কাজ করবে।

এই নিয়োগকে জিইএন গ্লোবালের প্রেসিডেন্ট জনাথন অর্টমানস (Mr. Jonathan Ortmans) অনুমোদন করেছেন। জিইএন গ্লোবালের সিনিয়র প্রতিনিধি মি. পিটার কোমিভস (Peter Komives) এখন জিইএন বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে মো. সবুর খানের সঙ্গে যৌথভাবে কাজ করে বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টেমকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নত করতে ভূমিকা রাখবেন।

জিইএন গ্লোবালের প্রেসিডেন্ট জনাথন অর্টমানস মো. সাবুর খানের নিয়োগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ‘বাংলাদেশের উদ্যোক্তা সম্ভাবনা বিশাল এবং এখন জিইএন বাংলাদেশের আনুষ্ঠানিক নিবন্ধনের মাধ্যমে আমরা দেশ থেকে নতুন উদ্যোক্তাদের আন্তর্জাতিক পর্যায়ে কাজ দেখার অপেক্ষায়’ বলে তিনি অভিমত ব্যক্ত করেন ।

গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্কের (জিইএন) সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং বিশ্বের ২০০টি দেশে এর কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়ন, গবেষণা, নীতি সহায়তা এবং বিশ্বব্যাপী সংযোগ প্রদানের মাধ্যমে স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করছে। এর প্রধান উদ্যোগগুলোর মধ্যে রয়েছে- গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ উইক (GEW), এন্ট্রাপ্রেনারশিপ ওয়ার্ল্ড কাপ (EWC) এবং গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ কংগ্রেস (GEC)। জিইএনের লক্ষ্য হলো ব্যবসা শুরু, প্রসার এবং সাফল্যের জন্য জ্ঞান, সম্পদ, বিনিয়োগের সুযোগ এবং বিশ্বব্যাপী সংযোগ প্রদানের মাধ্যমে সব পর্যায়ে উদ্যোক্তাদের ক্ষমতায়ন করা। বিস্তারিত জানতে ক্লিক https://genglobal.org/bangladesh

মিস্টার খান, একজন খ্যাতনামা উদ্যোক্তা, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি, শিক্ষাবিদ এবং ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বাংলাদেশের উদ্যোক্তা ও স্টার্টআপ ইকোসিস্টেম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জিইএন বাংলাদেশ-এ তার নেতৃত্ব বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে গ্লোবাল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার নতুন প্রতিশ্রুতি নির্দেশ করে।

জিইএন বাংলাদেশের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মো. সাবুর খান বলেন, ‘উদ্যোক্তা হওয়া শুধু ব্যবসা করা নয়; এটি একটি সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। জিইএন বাংলাদেশের মাধ্যমে আমরা তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক পর্যায়ে সংযুক্ত করব এবং তাদের জন্য নতুন সুযোগ তৈরি করব। আমাদের লক্ষ্য বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা উদ্যোক্তাবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১০

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১১

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১২

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১৩

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৪

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৫

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৭

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৮

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৯

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

২০
X