নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাবেক চেয়ারম্যানকে লাঞ্ছিত, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক এক চেয়ারম্যানকে মারধর ও লাঞ্ছিত করে বস্ত্রহীন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে বন্দর উপজেলার মদনপুর এলাকার হরিপুর বিদ্যুৎকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

লাঞ্ছনার শিকার আতাউর রহমান মুকুল বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির বহিষ্কৃত নেতা।

ভাইরাল হওয়া ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ‘বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের শরীরের পায়জামা ও পাঞ্জাবি ছেঁড়া অবস্থায় বস্ত্রশূন্য ছিল। তার পড়নে শুধু অন্তর্বাস ছিল। এ সময় তাকে আওয়ামী লীগের দালাল বলে সম্বোধন করে অনেকে গালাগাল করছিল।’

জানা গেছে, বন্দরের ২৭ নং ওয়ার্ডের হরিপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের পক্ষে হরিপুর বিদ্যুৎকেন্দ্রের একটি ঠিকাদারী কাজ চালু করতে যান মুকুল। ওই সময় স্থানীয় লোকজন তাকে মারধর করে ও জামা-কাপড় ছিড়ে ফেলে। এ সময় তাকে গালাগাল করা হয়। তখন উত্তেজিত জনতা তাকে আওয়ামী লীগের দালাল বলেও সম্মোধন করে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

আহত অবস্থায় আতাউর রহমান মুকুল অভিযোগ করে বলেন, হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের বিষয়ে টেন্ডার পেয়েছি। আমি প্রয়োজনীয় কাগজ স্বাক্ষর করার জন্য সেখানে যাই। এ সময় সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমানের লোকজন আমার উপর অতর্কিত হামলা চালিয়ে লাঞ্ছিত করেছে। আমার পায়জামা-পাঞ্জাবি খুলে ফেলেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযোগ অস্বীকার করে সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান বলেন, আমি এ ঘটনার সাথে জড়িত নই। আমি ঢাকায় ছিলাম। পরে এলাকায় গিয়ে শুনি এলাকার লোকজন তাকে হেনস্থা করেছে।

এ বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, ‘ঠিকারদারি কোনো একটি কাজ নিয়ে সেখানে গেলে তাকে এলাকার কিছু লোকজন চড়-থাপ্পড় মারে ও লাঞ্ছিত করে। এ সময় তাকে আওয়ামী লীগের দালাল বলে ওরা সম্মোধন করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিকটস্থ বেসরকারী একটি হাসপাতালে তাকে নিয়ে যায়। তিনি মবের শিকার হয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X