কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রূপায়ণ সিটিতে শতকণ্ঠে বর্ষবরণ

রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা প্রাঙ্গণে বাংলা নববর্ষ উদযাপন। সৌজন্য ছবি
রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা প্রাঙ্গণে বাংলা নববর্ষ উদযাপন। সৌজন্য ছবি

ভোরের প্রথম আলো রাঙিয়ে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনা, কল্যাণ ও নতুন জীবনের বাঙালির প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে উদযাপিত হয় নববর্ষ।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা প্রাঙ্গণে সিটির বাসিন্দা ও রূপায়ণ সিটি উত্তরার কর্মকর্তা-কর্মচারীরা দিনটি উদযাপন করেন একত্রে শতকণ্ঠে এসো হে বৈশাখ, এসো এসো গান গেয়ে। এ সময় বৈশাখ উপলক্ষ্যে রূপায়ণ সিটির ভেতরে সাত দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষে বাহারি পণ্যের সমারোহ ঘটানো হয়েছে।

সিটির একাধিক বাসিন্দা গণমাধ্যমকে বলেন, বাঙালির সর্বজনীন লোকজ উৎসব পয়লা বৈশাখ। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখে বর্ণিল উৎসবে মাতবে দেশ।

বাহিরের অনুষ্ঠানগুলোর থেকে অনেকটাই ব্যতিক্রম, সুন্দর ও বাসিন্দাদের একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করতে রূপায়ণ সিটির জুড়ি নেই। রয়েছে ব্যাপক নিরাপত্তা। তাই কোথাও যাওয়া দরকার হচ্ছে না।

রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আজকে রূপায়ণ সিটি উত্তরার সম্মানিত বাসিন্দা, গ্রাহক, কর্মকর্তা কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে পহেলা বৈশাখ বা নববর্ষ উদযাপন করেছে। কমিউনিটি লিভিংয়ের যে আনন্দ এটা আজকে আপনারা দেখতে পেয়েছেন।

সম্পূর্ণ নিরাপদ পরিবেশে বৈশাখী মেলা হচ্ছে। রূপায়ণ সিটি বরাবরই উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তার সম্মানিত গ্রাহক ও বাসিন্দাদের সুবিধা ও আনন্দ দিয়ে থাকে। আমি আশা করছি এই বছর আমাদের সবার জন্য আনন্দময় হবে। একটা স্লোগান হোক আমরা সবাই একত্রে মিলেমিশে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

অন্যদিকে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্ত্তী বলেন, পহেলা বৈশাখ, বাঙালির ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্প্রীতির মাধ্যমে উদযাপনের মাধ্যম বাংলার নববর্ষ। এই নগর জীবনে অন্তরের যে সত্তা সে সত্তাকে বারবার খুঁজে ফিরি। নগরের এই যান্ত্রিক জীবনে সম্প্রীতির অনন্য উদাহরণ নিয়ে দাঁড়িয়ে আছে রূপায়ণ সিটি উত্তরা। রূপায়ণ সিটিতে শতকণ্ঠে আজকে আমরা বর্ষবরণ করেছি। সব বয়সী মানুষের অংশগ্রহণ, এটাই কমিউনিটি লিভিংয়ের সৌন্দর্য, যা কিনা সম্প্রীতির বার্তাকে বারবার মানুষের কাছে পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, দেশ, জাতি রূপায়ণ সিটিসহ আবাসন শিল্পের সঙ্গে যারা জড়িত আছে তারাসহ আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সম্প্রীতির বন্ধনটা চারদিকে ছড়িয়ে দিয়ে আজকের নববর্ষকে যেন আমরা বুকে ধারণ করতে পারি সে কামনাই করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X