কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ালপ্যাড ৯জি : অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ ওয়ালটনের নতুন অ্যান্ড্রয়েড ট্যাব

নতুন ট্যাবলেট ‘ওয়ালপ্যাড ৯জি’ (WALPAD 9G) বাজারে এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সৌজন্য ছবি
নতুন ট্যাবলেট ‘ওয়ালপ্যাড ৯জি’ (WALPAD 9G) বাজারে এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সৌজন্য ছবি

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ট্যাবলেট ‘ওয়ালপ্যাড ৯জি’ (WALPAD 9G)। অত্যাধুনিক ফিচারে সাজানো এই ট্যাব গ্রাহকদের দিচ্ছে শক্তিশালী স্পেসিফিকেশন, আকর্ষণীয় ডিজাইন এবং অত্যন্ত সাশ্রয়ী মূল্যের এক চমৎকার সমন্বয়।

গেমিং, অনলাইন মিটিং বা ক্লাস, বিনোদন কিংবা অফিসের কাজসহ নানা প্রয়োজনে এই ট্যাবলেট হতে পারে গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য পার্টনার।

অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত ‘ওয়ালপ্যাড ৯জি’ ট্যাবটিতে ব্যবহৃত হয়েছে হেলিও জি৯৯ অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। এতে রয়েছে ৮.৬৮ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, যা গ্রাহকদের দেবে মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স।

এই ট্যাবে গ্রাহকরা পাচ্ছেন ৪ জিবি এলপিডিডিআরফোর র‌্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ, যা টিএফ কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। মালি-জি৫৭ জিপিইউ থাকায় গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারে গ্রাফিক্স পারফরম্যান্স হবে আরও উন্নত ও সাবলীল।

ছবি তোলা, ভিডিও রেকর্ডিং, ভিডিও কল কিংবা অনলাইন মিটিং ও ক্লাস- সব কিছুর জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি ডুয়াল স্পিকার, যা ভিডিও কনফারেন্স কিংবা সেলফির জন্য যথেষ্ট কার্যকর। দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করতে রয়েছে ৫১০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ইউএসবি টাইপ-সি পোর্ট। ফলে দ্রুত চার্জে দীর্ঘসময় কাজ করার অভিজ্ঞতা পাওয়া যাবে।

নেটওয়ার্ক ও কানেক্টিভিটির দিক থেকেও ওয়ালপ্যাড ৯জি বেশ পরিপূর্ণ। এতে রয়েছে ২জি, ৩জি ও ৪জি সাপোর্ট, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, হাইব্রিড সিম স্লট এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। এছাড়াও রয়েছে জিপিএস, জি-সেন্সর, লাইট সেন্সর, হল সেন্সর এবং কম্পাসের মতো প্রয়োজনীয় সেন্সর সাপোর্ট।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, আমরা সবসময় গ্রাহকচাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পণ্য বাজারজাত করে থাকি। নতুন ‘ওয়ালপ্যাড ৯জি’ ট্যাবটির কনফিগারেশন এমনভাবে নির্ধারণ করা হয়েছে যা গ্রাহকদের জন্য হবে পাওয়ারফুল পারফরম্যান্সে বাজেট ফ্রেন্ডলি সলিউশন। আশা করছি, আধুনিক জীবনযাপনে ট্যাবটি গ্রাহকদের জন্য নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবে।

বর্তমানে ওয়ালপ্যাড ৯জি ১০% ডিসকাউন্টে মাত্র ১৬ হাজার ৬৫০ টাকায় পাওয়া যাচ্ছে সব ওয়ালটন প্লাজাতে। এছাড়া ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://waltondigitech.com/products/tablet/android-tab/walpad-9g) ভিজিট করে অনলাইনে সরাসরি অর্ডার করার সুবিধাও পাচ্ছেন গ্রাহকরা। গ্রে রঙের ট্যাবটির সাথে থাকছে ১ বছরের ওয়ারেন্টি ও দ্রুত ও নির্ভরযোগ্য আফটার-সেলস সার্ভিসের নিশ্চয়তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X