কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল ওয়ালটন ডিজি-টেক

গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড। ছবি : সংগৃহীত
গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড। ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতে আন্তর্জাতিক মর্যাদার নতুন মাইলফলক অর্জন করল ওয়ালটন ডিজি- টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যুক্তরাজ্যভিত্তিক প্রকাশনা ‘গ্লোবাল ব্র্যান্ডজ ম্যাগাজিন’ থেকে ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।

‘মোস্ট ট্রাস্টেট আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার’ ক্যাটাগরিতে এ সম্মাননা পেয়েছে ওয়ালটন ডিজি-টেক। এটি শুধু একটি পুরস্কার নয় বরং আন্তর্জাতিক অঙ্গনে ওয়ালটন ডিজি-টেকের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রসঙ্গত, ‘গ্লোবাল ব্র্যান্ডজ ম্যাগাজিন’ প্রতি বছর বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোকে সম্মানিত করে যারা নিজেদের খাতে অসাধারণ দক্ষতা, উদ্ভাবনী শক্তি এবং বিশ্বস্ততার প্রমাণ দেয়। প্রযুক্তি, আর্থিক খাত, শিক্ষা, অটোমোবাইল, জীবনধারা সহ নানান সেক্টরের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো এই প্ল্যাটফর্মে স্বীকৃতি লাভ করে থাকে।

‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ শুধু একটি পুরস্কার নয় বরং এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি যা প্রমাণ করে একটি ব্র্যান্ড মানুষের মনে স্থায়ী প্রভাব রাখতে পেরেছে।

এবারের পুরস্কার তালিকায় ছিল জার্মানির বশ, ফ্রান্সের এয়ারবাস, যুক্তরাষ্ট্রের থ্রিএম, যুক্তরাজ্যের ইউনিলিভার এর মতো খ্যাতনামা প্রতিষ্ঠান, যারা বিশ্ববাজারে বহু বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছে। তাদের সাথে এক সারিতে ওয়ালটন ডিজি-টেকের অবস্থান নিঃসন্দেহে এক অনন্য অর্জন। এছাড়াও বিগত বছরগুলোতে টয়োটা, ইউটিউব, অ্যামাজন, অ্যাপল-এর মতো আরো অনেক বিশ্বখ্যাত প্রতিষ্ঠানসমূহ মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড লাভ করেছে।

ওয়ালটন ডিজি-টেক দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তারা ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, মনিটর, প্রিন্টার, ট্যাবলেটসহ প্রযুক্তিনির্ভর নানান পণ্য ও উপাদান স্থানীয়ভাবে উৎপাদন ও বাজারজাত করে আসছে। প্রতিষ্ঠানটি দেশে প্রযুক্তিপণ্যের ‘মেইড ইন বাংলাদেশ’ ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে। দেশজুড়ে বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, বিশ্বমানের কারিগরি দক্ষতা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট এবং প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতি অঙ্গীকার ওয়ালটনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

স্থানীয় বাজারে ক্রমবর্ধমান চাহিদার পাশাপাশি প্রযুক্তিপণ্যে মান, উদ্ভাবন এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে ওয়ালটনের অব্যাহত প্রচেষ্টা তাদেরকে দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এরই প্রেক্ষিতে ‘মোস্ট ট্রাস্টেট আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার’ ক্যাটাগরিতে ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এ ভূষিত হয়েছে ওয়ালটন ডিজি-টেক।

একইসঙ্গে প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ এবার গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিনের লিডারশিপ ক্যাটাগরিতে ‘মোস্ট ইনোভেটিভ চিফ বিজনেস অফিসার’ পুরস্কার পেয়েছেন।

কালবেলা/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১০

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১১

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১২

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৩

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৪

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৫

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৬

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৭

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৮

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৯

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

২০
X