কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন জয়া আহসান

ওয়ালটন করপোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জয়া আহসানের সঙ্গে ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওয়ালটন করপোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জয়া আহসানের সঙ্গে ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সম্প্রতি রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার।

সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামাল প্রমুখ।

অনুষ্ঠানে জয়া আহসান বলেন, ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এর সঙ্গে যুক্ত হতে পেরে দারুন লাগছে। ওয়ালটন দেশি ব্র্যান্ড। দেশের গর্ব। বিদেশেও সুনাম কুড়াচ্ছে ওয়ালটন। ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সসহ সব ধরনের পণ্যই আন্তর্জাতিকমানের। সার্ভিসও ভালো। দেশের প্রতিটি ঘরে ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স শোভা পাচ্ছে। আমাকে এমন একটি দেশীয় স্বনামধন্য ব্র্যান্ডের সঙ্গে যুক্ত করায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।

ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামাল বলেন, অভিনেত্রী জয়া আহসানের প্রতিভা ও খ্যাতি সর্বজনবিদিত। জয়া আহসান তার অভিনয়গুন দিয়ে অভিনয়প্রেমীদের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন। ওয়ালটনও দেশে তৈরি আন্তর্জাতিকমানের পণ্য উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে দেশ-বিদেশের ক্রেতাদের হৃদয় জয় করে নিয়েছে।

তিনি বলেন, জয়া আহসান ওয়ালটনের প্রতিনিধিত্ব করবেন। আমাদের বিশ্বাস পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আমরা ওয়ালটন ব্র্যান্ডকে আরও উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবো। ওয়ালটনের সঙ্গে স্বনামধন্য এই অভিনেত্রীর সংযুক্তি এ কার্যক্রমকে ভিন্ন মাত্রা দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X