কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০২:২৪ পিএম
আপডেট : ০৫ মে ২০২৫, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মিজানুর রহমান সোহেলের ‘জিরো টাকায় বিজনেস’ বইয়ের প্রি-অর্ডার শুরু 

‘জিরো টাকায় বিজনেস’ বই
‘জিরো টাকায় বিজনেস’ বইটি। ছবি : সৌজন্য

নতুন উদ্যোক্তাদের জন্য ‘জিরো টাকায় বিজনেস’ নামের একটি যুগান্তকারী বই নিয়ে এসেছেন লেখক ও সাংবাদিক মিজানুর রহমান সোহেল। রকমারি ডটকম, প্রথমা ডটকম, বুকস কর্নার, ওয়াফিলাইফ ডটকম, ই-জননী ডটকমসহ দেশের সকল অনলাইন বই বিক্রয়ের প্ল্যাটফর্মে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে। বিশেষ ছাড়ে প্রি-অর্ডার চলবে আগামী ৮ মে পর্যন্ত।

নতুন বই সম্পর্কে লেখক মিজানুর রহমান সোহেল বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, কর্মসংস্থান না হওয়ায় তরুণরা হতাশ হয়ে পড়ছে। এমন প্রেক্ষিতে তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়ছে, কিন্তু পুঁজি ও সঠিক দিকনির্দেশনার অভাবে অনেকেই থমকে যাচ্ছেন। তাদের জন্যই লেখা হয়েছে বাস্তবসম্মত স্টার্টআপ রোডম্যাপ ‘জিরো টাকায় বিজনেস’। এই বইটি নতুন উদ্যোক্তাদের জন্য একটি অনন্য সুযোগ হতে পারে, যা তাদের ব্যবসার সফলতার পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

তিনি বলেন, আপনি ফ্রিল্যান্সার, উদ্যোক্তা বা ব্যবসায়ী যাই হতে চান না কেন, ‘জিরো টাকায় বিজনেস’ বইটি আপনার সেই চাওয়াকে পূর্ণতা দেবে। গ্রাম, শহর বা প্রবাসে থাকা তরুণ, কর্মজীবী, বেকার বা যারা নতুন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন, তাদের ব্যবসা শুরুর জন্য এই বইটি হতে পারে প্রথম সঠিক পদক্ষেপ। বইটি আপনাকে শূন্য থেকে শুরু করে সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য প্রয়োজনীয় স্ট্র্যাটেজি সরবরাহ করবে।

একদম শূন্য থেকে সফল ব্যবসায়ী হতে আগ্রহীদের জন্য বইটিতে রয়েছে জিরো টাকায় বিজনেস আইডিয়া, আইডিয়া বাস্তবায়নে বিনামূল্যে মার্কেটিং কৌশল, বাজার বিশ্লেষণ, গ্রাহক ব্যবস্থাপনা এবং ধাপে ধাপে ব্যবসা গড়ার স্ট্র্যাটেজি, জিরো টাকায় শুরু হওয়া ১০০ বিশ্ববিখ্যাত ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্যের গল্প, জিরো টাকায় বিজনেস শুরুর ১০০টি সম্ভাব্য চ্যালেঞ্জ ও সমাধান। এ ছাড়া বইটিতে রয়েছে বাংলাদেশের বিস্ময়কর ২০টি ব্যবসাপ্রতিষ্ঠানের গল্প, যা ব্যবসা শুরু করার সাহস জোগাবে।

‘জিরো টাকায় বিজনেস’ বইটি প্রকাশ করেছে প্রতিভাষা প্রকাশন। ২৪৪ পৃষ্ঠার এই বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা। তবে, অনলাইন প্রি-অর্ডার করলে বইটি বিশেষ ছাড়ে পাওয়া যাবে। প্রি-অর্ডার করা যাবে

রকমারি ডটকম: https://www.rokomari.com/book/470677/zero-takay-business

প্রথমা ডটকম: https://www.prothoma.com/product/48847/zero-takay-business

বুকস কর্নার: https://bookscorner.xyz/product/zero-takay-business

ওয়াফি লাইফ ডটকম: https://www.wafilife.com/zero-takay-business/dp/1282148

ই-জননী ডটকম: https://ejanani.com/products/books/5672/jiro-takay-business ঠিকানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X