কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক মিজানুর রহমান সোহেল

মিজানুর রহমান সোহেল। ছবি : সংগৃহীত
মিজানুর রহমান সোহেল। ছবি : সংগৃহীত

অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছেন দৈনিক ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান মিজানুর রহমান সোহেল।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীর হাত থেকে তিনি পুরস্কারটি গ্রহণ করেন।

গ্লোবাল স্টার কমিউনিকেশনের আয়োজনে এবার সিজন-২ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২৩ সালের সেরা চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতায় সেরাদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা ও এনটিভির পরিচালক নুর উদ্দিন আহমেদকে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা প্রদান করা হয়।

এবার জুরি বোর্ডের দায়িত্ব পালন করেছেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, চিত্রনায়িকা রোজিনা, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) সভাপতি সালাম মাহমুদ, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, গ্লোবাল স্টার কমিউনিকেশনের চেয়ারম্যান মাশায়েদ রহমান মুন এবং বিনোদন সাংবাদিক মাসিদ রণ।

মিজানুর রহমান সোহেল দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। দৈনিক ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব নেন ২০২৩ সালে। এর আগে ৭ বছর তিনি দৈনিক যুগান্তরের অনলাইন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্ব নেওয়ার পর যুগান্তর অনলাইনের র‍্যাংক ও রেভিনিউ গ্রোথ দ্রুত বৃদ্ধি পাওয়াতে তিনি ব্যাপক আলোচনায় চলে আসেন।

দেশের প্রথম সারির অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও টেলিভিশনের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের ফ্ল্যাগশিপ সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’-এর সাধারণ সম্পাদক হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি আত্মউন্নয়ন, ব্র্যান্ডিং ও মার্কেটিং, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি নিয়ে এখন পর্যন্ত তার ২৭টি বই প্রকাশিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১০

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১১

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১২

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৩

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৪

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৫

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

১৬

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

১৭

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

১৮

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

১৯

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

২০
X