কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

এসএমসি সেনসেশন কনডমের ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সালমান মুক্তাদির

এসএমসি সেনসেশন কনডমের ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সালমান মুক্তাদির। সৌজন্য ছবি
এসএমসি সেনসেশন কনডমের ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সালমান মুক্তাদির। সৌজন্য ছবি

জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও নতুন প্রজন্মের আইকন সালমান মোহাম্মদ মুক্তাদির আনুষ্ঠানিকভাবে এসএমসি সেনসেশন কনডম ব্র্যান্ডের ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।

সম্প্রতি সালমানের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে একটি ক্রিয়েটিভ ভিডিও পোস্ট দিয়ে এ ঘোষণা দেওয়া হয়েছে।

সালমানের এ ঘোষণার পর থেকেই বিষয়টি ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ৬ দিনের মধ‍্যে ভিডিওটি ভাইরাল হয়ে প্রায় ৭০ লাখ মানুষ দেখেছে। এই অভূতপূর্ব সাড়াই বাংলাদেশের তরুণ প্রজন্মের সঙ্গে সালমানের শক্তিশালী সংযোগ এবং তার বিশাল প্রভাবের প্রমাণ দেয়। একইসঙ্গে এটি সেনসেশন কনডমের ব্র্যান্ড টিমের কৌশলগত দূরদর্শিতারও প্রতিফলন ঘটিয়েছে, যারা দেশের অন্যতম তরুণদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে ব্র্যান্ডের মুখ হিসেবে নির্বাচিত করেছেন।

বাংলাদেশের অন্যতম প্রভাবশালী অনলাইন ব্যক্তিত্ব হিসেবে সালমান নিজের দৃঢ় অবস্থান তৈরি করেছেন। নিজের স্বতঃস্ফূর্ত গল্প বলার ভঙ্গি, সাহসী অভিব্যক্তি ও তরুণদের জীবনের সঙ্গে মিলে যাওয়া কনটেন্টের মাধ্যমে এ অবস্থান তৈরি করেছেন। তার প্রাণবন্ত ব্যক্তিত্ব ও সৃজনশীল সাহসিকতা সেনসেশন কনডমের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা তরুণদের সঠিক জীবনধারা ও নিরাপদ অন্তরঙ্গ স্বাস্থ্যের বার্তা প্রচার করে।

সেনসেশনের নতুন মুখ হিসেবে সালমান অংশ নেবেন একাধিক ডিজিটাল ক্যাম্পেইন, অ্যাক্টিভেশন ও ব্র্যান্ড কমিউনিকেশনে। যার মূল উদ্দেশ্য হলো তরুণদের ব্যক্তিত্বকে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরা এবং স্মার্ট ও দায়িত্বশীল জীবনধারার প্রতি অনুপ্রাণিত করা।

এই উদ্যোগের মধ্য দিয়ে এসএমসির সেনসেশন কনডম সাহসী পদক্ষেপ নিল তরুণ প্রজন্মের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার জন্য, যেন ব্র্যান্ডটি তার জনপ্রিয়তা ও ঐতিহ্য গৌরবের সাথে বহাল রাখতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X