বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক এজেন্ডায় না জড়ানোর আহ্বান সালমান মুক্তাদিরের

রাজনৈতিক এজেন্ডায় না জড়ানোর আহ্বান সালমান মুক্তাদিরের

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যার ঘটনায় ক্ষোভে উত্তাল গোটা দেশ। জনসমক্ষে নির্মমভাবে হত্যা, এরপর সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া- সব মিলিয়ে বিস্মিত ও ক্ষুব্ধ সাধারণ মানুষ। প্রতিবাদের ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাধারণ নাগরিক থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও এ ঘটনায় শোক ও নিন্দা প্রকাশ করেছেন। দাবি উঠেছে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার।

তবে এ ঘটনায় মানুষের আবেগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করতে আহ্বান জানিয়েছেন অভিনেতা ও মডেল সালমান মুক্তাদির। শনিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “যে ধর্ষণ আর হত্যাকাণ্ড আপনাকে কষ্ট দেয়, সেগুলো পাশের রাজনৈতিক লোকগুলোর কাছে আনন্দের খোরাক হয়ে দাঁড়ায়। কেউ শুধু জাতীয় সংকটে আপনার পক্ষে কথা বলছে বলে ভাববেন না যে তারা ন্যায়বিচারের পক্ষে। তারা সুযোগ কাজে লাগাচ্ছে নিজেদের স্বার্থে।”

সালমান আরও লেখেন, “যারা সত্যিকারের দেশপ্রেমিক, তারা কখনো রাজনৈতিক ফলাফলের জন্য কাজ করে না। যারা নিঃস্বার্থভাবে পাশে থেকেছে, তাদের কেউ কেউ হাত-পা হারিয়েছে, কেউ প্রাণ দিয়েছে। আমাদের উচিত তাদের চিনে রাখা এবং প্রকৃত অপরাধের বিরুদ্ধে দাঁড়ানো- না যে তারা কোন দলের সেটা বিচার করে।”

তিনি সতর্ক করে বলেন, “চারপাশ চিনুন। আপনার আবেগকে ব্যবহার করে যারা আপনাকে অসহায় বানাতে চায়, তাদের ফাঁদে পা দেবেন না। আপনি যেন তাদের ত্রাণকর্তা ভাবেন, সে চেষ্টাই তারা করে। মানবতা ও সহমর্মিতা যেন রাজনৈতিক হাতিয়ারে পরিণত না হয়।”

সোহাগ হত্যার প্রসঙ্গ টেনে সালমান বলেন, “এই ঘটনা ইন্টারনেটে আসতে সময় লেগেছে প্রায় দুই দিন। অথচ এত ইন্টেলিজেন্স ইউনিট, এত সংগঠন থাকার পরও প্রথমে কেউ কিছু জানল না, বলল না। বিএনপি, এনসিপি, অন্তর্বর্তীকালীন সরকার- কারও কোনো অবস্থান দেখা গেল না। কিন্তু সাধারণ তরুণরাই ফেসবুকে তথ্য দিয়ে এগিয়ে আসছে।”

তার ভাষায়, “সব অপরাধী রাজনৈতিক নয়, আবার সব রাজনৈতিক দলও নির্দোষ নয়। যদি আমরা শুধু একটি দলের বিরুদ্ধে দাঁড়াই, তাহলে আমরা পক্ষপাতদুষ্ট হয়ে যাই। প্রকৃত অর্থে আমাদের উচিত অপরাধ ও অপরাধীর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া- দল, মত নির্বিশেষে।”

এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই সালমান মুক্তাদিরের কথাকে সাহসী ও সময়োপযোগী মন্তব্য হিসেবে আখ্যা দিয়েছেন। অপরদিকে কেউ কেউ এটিকে রাজনৈতিক নিরপেক্ষতার নামে জবাবদিহির দায় এড়ানোর প্রচেষ্টা বলেও উল্লেখ করছেন।

তবে একটি বিষয়ে সবাই একমত- সোহাগ হত্যার মতো ঘটনা যেন আর না ঘটে, অপরাধীরা যে দলেই থাকুক, তাদের যেন আইনের আওতায় আনা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X