বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘কমন সেন্স কি চেয়ারে বসেই ফুরিয়ে যায়?’ ফেসবুকে বিস্ফোরক সালমান

সালমান মুক্তাদির। ছবি : সংগৃহীত
সালমান মুক্তাদির। ছবি : সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সারা দেশে চলছে শোক ও ক্ষোভ। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক মাধ্যমে।

মঙ্গলবার (২২ জুলাই) নিজের ফেসবুক পেজে একটি ভিডিও রিলস শেয়ার করেন সালমান মুক্তাদির। ভিডিওবার্তায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পার্লামেন্টের এই চেয়ারে যে-ই বসেন সেই কি কমন সেন্স হারিয়ে ফেলেন?’

তিনি বলেন, ‘ঘটনার সময় পুরো ব্যবস্থাপনা জনগণ নিজেদের ফান্ডিংয়ে করেছে, কেউ কোনো পোস্টের জন্য বসে ছিল না। কেউ কি সরকারের কাছে কোনো রকম আর্থিক সহায়তা চেয়েছে? কোনো বাবা-মা কি বলেছেন, আমাদের টাকা লাগবে?’

সালমানের বক্তব্যের মূল প্রসঙ্গ ছিল একটি ফেসবুক পোস্ট। জানা যায়, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়। তবে মঙ্গলবার দুপুরে সে পোস্টটি সরিয়ে ফেলা হয়, যদিও সরিয়ে নেওয়ার কারণ স্পষ্ট করা হয়নি।

তিনি আরও বলেন, ‘মানুষ টাকা চায়নি, মানুষ চেয়েছে জবাবদিহিতা, স্বচ্ছতা, তাৎক্ষণিক কার্যক্রম। কিন্তু কী করা হলো? ৫০ বছরের সেই পুরোনো কথাবার্তা, তহবিল গঠন, তদন্ত কমিটি গঠন। এখনো পর্যন্ত কোনো সেমিনার পর্যন্ত করা হয়নি পুরো ঘটনা নিয়ে।’

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়িত্বশীলদের জবাবদিহির দাবি উঠেছে দেশজুড়েই। সালমান মুক্তাদিরের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X