কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিপসট ও বাউবির মধ্যে সমঝোতা স্মারক চুক্তি সই

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক মো. আনিছুর রহমান এবং ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুল ইসলাম খান (বামে)। ছবি : সংগৃহীত
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক মো. আনিছুর রহমান এবং ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুল ইসলাম খান (বামে)। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর মধ্যে বিজ্ঞান, শিক্ষা, গবেষণা ও বৃত্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, গাজীপুরে অবস্থিত বিপসট-এর আয়োজনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন রেজিস্ট্রার (অতি. দা.) অধ্যাপক মো. আনিছুর রহমান এবং বিপসট-এর পক্ষে সই করেন ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুল ইসলাম খান, বীর প্রতীক।

এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, সহযোগী অধ্যাপক ড. মো. আদনান আরিফ সালিম, যুগ্ম-পরিচালক ড. মো. শওকত আলী প্রমুখ

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এই সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বিপসট-এর মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও সমৃদ্ধ হবে। এর ফলে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গবেষক ও প্রশিক্ষণার্থীরা সমানভাবে উপকৃত হবে।

অন্যদিকে বিপসট-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মশিহুর রহমান, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র ইন্সট্রাক্টর-১ কর্নেল কাজী নাদির হোসেন, এএফডব্লিউসি, পিএসসি, জি+ ও লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. মুরাদ হোসেন, পিএসসি, এসি, জিএসও-১ (ট্রেনিং)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X