বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

অমনিকেয়ার ডায়াগনস্টিক-বিপিসির মধ্যে সমঝোতা স্মারক সই

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে দুই পক্ষের প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে দুই পক্ষের প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত

অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড এবং বগুড়া প্রফেশনালস ক্লাবের (বিপিসি) মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে, যা স্বাস্থ্যসেবা সহযোগিতা ও কমিউনিটি সেবার ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচিত করল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) তাদের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বগুড়া প্রফেশনালস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের কো-ফাউন্ডার ও ট্রেজারার অ্যাডভোকেট রিজভী আহমেদ; নির্বাহী বোর্ড সদস্য (করপোরেট অ্যাফেয়ার্স) মো. আকিব আল রাব্বি; নির্বাহী সদস্য ইঞ্জি. হোসেন মাহবুব ও সদস‍্য একেএম নাহিদুজ্জামানসহ অন্য সম্মানিত সদস্যরা।

এ ছাড়া অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার ডা. মো. ইমতিয়াজ উদ্দিন; হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বানাজির আহমেদ এবং করপোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী ম্যানেজার সজল কুমার দাস।

ঢাকার কাফরুল এলাকার বেগম রোকেয়া সরণি (২২০/এ)-তে অবস্থিত অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড একটি বিশেষায়িত ডায়াগনস্টিক সেন্টার, যা নির্ভুলতা ও যত্নের মাধ্যমে বিস্তৃত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সুপরিচিত। অন্যদিকে, বগুড়া প্রফেশনালস ক্লাবের প্রাথমিক সদস্য সংখ্যা এক হাজারেরও বেশি, যাদের শেকড় বগুড়ার সঙ্গে যুক্ত। ক্লাবটি পেশাগত উন্নয়ন, নেটওয়ার্কিং, কল্যাণ ও সদস্যদের অগ্রগতিতে নিবেদিত একটি প্রাণবন্ত সংগঠন, যা জ্ঞান-বিনিময় ও সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছে।

এমওইউ চুক্তির আওতায় অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড বিপিসি সদস্য ও তাদের পরিবারকে বিশেষ সুবিধা প্রদান করবে। এর মধ্যে রয়েছে প্যাথলজি টেস্টে ৩৫ শতাংশ ছাড়, এক্স-রে, এমআরআই/সিটি স্ক্যান ও অন্যান্য ইমেজিং সেবায় ২৫ শতাংশ ছাড় এবং অমনিকেয়ার ফার্মেসির ওষুধে ৫ শতাংশ ছাড়।

এই সহযোগিতা বিপিসি সদস্য ও তাদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা প্রদান করবে এবং স্বাস্থ্যসেবার উৎকর্ষতা ও পেশাগত কল্যাণের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করবে। উভয় প্রতিষ্ঠানই সমাজের সার্বিক কল্যাণে দীর্ঘমেয়াদি সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X