চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সিভাসুর সমঝোতা

সিভাসু ও ইউজিএমের মাঝে সমঝোতা স্মারক সই। ছবি : কালবেলা
সিভাসু ও ইউজিএমের মাঝে সমঝোতা স্মারক সই। ছবি : কালবেলা

শিক্ষা ও গবেষণার পরিসর বিস্তারের লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং ইন্দোনেশিয়ার বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গাদজাহ মাদা (ইউজিএম) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

এ চুক্তির আওতায় আগামী বছর জুলাই-আগস্টে সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদের পঞ্চম বর্ষের ১৫ শিক্ষার্থী ইউজিএমে এক মাসের একটি ইন্টার্নশিপ করবেন। একইভাবে ইউজিএমের তৃতীয় বর্ষের ১০ জন শিক্ষার্থী সিভাসুতে ইন্টার্নশিপ করবেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের ইন্দোনেশিয়া সফরের সময় ৭ নভেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়। পাঁচ বছরের জন্য স্বাক্ষরিত এই চুক্তিতে সিভাসুর পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং ইউজিএমের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. তেগু বুদিপিতোজো।

উপাচার্য ড. মোহাম্মদ লুৎফুর রহমান জানান, ২০২৬ সাল থেকে চুক্তি কার্যকর হবে। এ ব্যবস্থায় প্রতি বছর দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্টার্নশিপের জন্য একে অপরের প্রতিষ্ঠানে অংশ নেবে। চুক্তির আওতায় সিভাসুর শিক্ষার্থী ও শিক্ষকরা এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ইউজিএমে ফুল স্কলারশিপে অধ্যয়ন করার সুযোগ পাবেন।

এ ছাড়া ছাত্র, শিক্ষক ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন এবং একাডেমিক তথ্য বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে জানানো হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X