কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরা ইউনিভার্সিটি ও বিইউএফটি প্রক্টরিয়াল টিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তরা ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সাথে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজির প্রক্টরিয়াল টিমের সাথে এক সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উত্তরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে গত বুধবার, ৫ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল ২টা ৪৫ মিনিটে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দুটি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করা এবং একটি শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলার জন্য ভবিষ্যৎ উদ্যোগ ও কর্মকৌশল নির্ধারণ করা। বিশেষ করে পাশাপাশি ক্যাম্পাস থাকায় পারষ্পরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ যেন বজায় থাকে সেটি নিশ্চিত করতেই এই আয়োজন করা হয়।

বৈঠকে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ক্যাম্পাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের নিয়ে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা এবং একটি ইতিবাচক ও একাডেমিকভাবে সহায়ক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

এসময় দুটি টিম ক্যাম্পাস মনিটরিং সিস্টেম, শিক্ষার্থী সম্পৃক্তকরণ পদ্ধতি এবং প্রো-অ্যাকটিভ ডিসিপ্লিনারি ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা ও সফল উদ্যোগগুলোর সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এস এম শাহাবুদ্দিন বলেন, ‘বিইউএফটি ও উত্তরা ইউনিভার্সিটি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতেই আমরা প্রক্টরিয়াল টিম আজকের বৈঠক । শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা ও আত্মনিয়ন্ত্রণ বাড়াতে মাইন্ড ওভার মাসলবিষয়ক যৌথ কর্মশালা আয়োজনেরও পরিকল্পনা রয়েছে আমাদের ।’

বিইউএফটির প্রক্টর ড. এস এম আখতারুজ্জামান বলেন, ‘উত্তরা বিশ্ববিদ্যালয় ও বিইউএফটির এই অংশীদারিত্ব স্থায়ীভাবে টিকে থাকবে—এটি আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি, উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষতার প্রতীক। এই সহযোগিতা ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক বিকাশ ও অগ্রগতির পথ সুগম করবে।’

বৈঠকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের মূল মন্ত্র Excellence in Higher Education and Research-এর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ একাডেমিক পরিবেশ বজায় রাখার প্রত্যয়ে একমত হন। বিইউএফটির প্রক্টরিয়াল টিম উত্তরা বিশ্ববিদ্যালয়ের আতিথেয়তার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকটি পারস্পরিক সহযোগিতা ও শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণে একসাথে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X