কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরা ইউনিভার্সিটি ও বিইউএফটি প্রক্টরিয়াল টিমের বৈঠক অনুষ্ঠিত

বৈঠক শেষে। ছবি : সংগৃহীত
বৈঠক শেষে। ছবি : সংগৃহীত

উত্তরা ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সঙ্গে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির প্রক্টরিয়াল টিমের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উত্তরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে বুধবার (৫ নভেম্বর) বেলা পৌনে ২টায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দুটি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করা এবং একটি শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ ও শিক্ষার্থী-বান্ধব ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলার জন্য ভবিষ্যৎ উদ্যোগ ও কর্মকৌশল নির্ধারণ করা। বিশেষ করে পাশাপাশি ক্যাম্পাস থাকায় পারষ্পরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ যেন বজায় থাকে, সেটি নিশ্চিত করতেই এই আয়োজন করা হয়।

বৈঠকে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ক্যাম্পাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের নিয়ে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা এবং একটি ইতিবাচক ও একাডেমিকভাবে সহায়ক পরিবেশ তৈরির উপর গুরুত্বারোপ করেন।

এসময় দুটি টিম ক্যাম্পাস মনিটরিং সিস্টেম, শিক্ষার্থী সম্পৃক্তকরণ পদ্ধতি এবং প্রো-অ্যাকটিভ ডিসিপ্লিনারি ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা ও সফল উদ্যোগগুলোর সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এস এম শাহাবুদ্দিন বলেন, ‘বিইউএফটি ও উত্তরা ইউনিভার্সিটি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতেই আজকের এই বৈঠক। শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা ও আত্মনিয়ন্ত্রণ বাড়াতে মাইন্ড ওভার মাসলবিষয়ক যৌথ কর্মশালা আয়োজনেরও পরিকল্পনা রয়েছে আমাদের ।’

বিইউএফটির প্রক্টর ড. এস এম আখতারুজ্জামান বলেন, ‘উত্তরা বিশ্ববিদ্যালয় ও বিইউএফটির এই অংশীদারিত্ব স্থায়ীভাবে টিকে থাকবে—এটি আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি, উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষতার প্রতীক। এই সহযোগিতা ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক বিকাশ ও অগ্রগতির পথ সুগম করবে।’

বৈঠকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের মূল মন্ত্র ‘Excellence in Higher Education and Research’-এর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ একাডেমিক পরিবেশ বজায় রাখার প্রত্যয়ে একমত হন।

বিইউএফটির প্রক্টরিয়াল টিম উত্তরা বিশ্ববিদ্যালয়ের আতিথেয়তার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকটি পারস্পরিক সহযোগিতা ও শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X