কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষকদের সম্মাননা প্রদান

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষকদের সম্মাননা প্রদান

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটিতে এক বর্ণাঢ্য সেমিনার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকতার মহৎ পেশায় দীর্ঘ ২০ বছর ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও সাফল্যের সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানদান ও প্রেরণা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষককে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। তিনি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘শিক্ষকরা শুধু পাঠদানের মাধ্যমে নয়, তাদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতা দিয়ে সমাজ গঠনে অনন্য ভূমিকা রাখেন। একজন শিক্ষক যত বেশি আলোকিত হন, তার মাধ্যমে তত বেশি আলোকিত হয় একটি জাতি। উত্তরা ইউনিভার্সিটি গর্বিত এমন নিবেদিতপ্রাণ শিক্ষক পরিবার পেয়ে।

উপাচার্য আরও বলেন, ‘উত্তরা ইউনিভার্সিটির সাফল্যের মূলে রয়েছে শিক্ষক সমাজের ঐকান্তিক প্রচেষ্টা ও একনিষ্ঠ পরিশ্রম। তাদের শিক্ষাদান, গবেষণা ও মূল্যবোধের চর্চাই শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নেতৃত্ব ও মানবিকতা জাগ্রত করছে।’

অনুষ্ঠানে দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা তুলে ধরে দুজন শিক্ষক তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা বলেন, ‘উত্তরা ইউনিভার্সিটি শুধু কর্মক্ষেত্র নয়, এটি আমাদের দ্বিতীয় পরিবার। এখানে শিক্ষক হিসেবে কাজ করা মানে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণে অংশ নেওয়া। আজীবন এ পেশায় থেকে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, নৈতিকতা ও স্বপ্ন বিতরণ করতে চাই।’

অনুষ্ঠানটি আনন্দঘন করতে শিক্ষকদের জন্য আয়োজন করা হয় একটি র‌্যাফেল ড্র, যেখানে বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। ড্র-তে ১০ জন শিক্ষক পুরস্কার লাভ করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল উত্তরা ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন অফিস ও পাবলিক রিলেশন অফিস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রফেসর, শিক্ষক, রেজিস্ট্রার ও প্রশাসনিক কর্মকর্তারা। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় ভরপুর এই অনুষ্ঠানটি আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X