কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড মিরপুর শাখার উদ্বোধন

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের মিরপুর শাখার উদ্বোধন। সৌজন্য ছবি
ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের মিরপুর শাখার উদ্বোধন। সৌজন্য ছবি

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার নিয়ে “ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (কুয়াকাটা)”-এর মিরপুর শাখা অফিসের উদ্বোধন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোম্পানির চেয়ারম্যান মাসুদ সাঈদী, বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক, এবং সভাপতিত্ব করেন পরিচালক কাজী মিজানুর রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্যে বক্তারা বলেন, ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে এক অনন্য উদ্যোগ।

প্রধান অতিথি মাসুদ সাঈদী বলেন, আমরা এমন একটি রিসোর্ট গড়ে তুলছি যা শুধু পর্যটনের জন্য নয়, বাংলাদেশের আতিথেয়তার ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরবে। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আধুনিক স্থাপত্য ও উন্নত সেবার সমন্বয় ঘটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক বলেন, আমরা বিশ্বাস করি, বিনিয়োগ, কর্মসংস্থান ও পর্যটন—এই তিনটি ক্ষেত্রেই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি হবে এক অনন্য গন্তব্য যেখানে দেশি-বিদেশি অতিথিরা পাবেন নিরাপদ, সাশ্রয়ী ও বিশ্বমানের সেবা।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মিরপুর শাখার ইনচার্জ ও পরিচালক নাজরাতুন নাইম, যিনি পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস, ব্যবসায়ী ও বিনিয়োগখাতের প্রতিনিধিরা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ হায়দার রহমান, মোহাম্মদ রাকিব উদ্দিন, নজরুল নায়েম, মো. নুরুল ইসলাম, ড. শফিকুল ইসলাম, জুবায়ের উদ্দিন, এনামুল হক, রিয়াজ উদ্দিন, মো. ওয়াহিদ হাসান, মো. শহিদুল ইসলাম, মো. আসাদুজ্জামান, আব্দুল কাইয়ুম, মো. ইয়াসিন হোসেন, মো. শামীম হোসেন, এম. এ. মোমেন এবং এম. সাইফুল ইসলাম মিন্টুসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনার পাশাপাশি কুয়াকাটা প্রকল্পের প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। বক্তারা ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের এ উদ্যোগকে বাংলাদেশের পর্যটন ও বিনিয়োগ খাতে এক ইতিবাচক মাইলফলক হিসেবে অভিহিত করেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১০

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১১

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১২

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৩

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৫

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৬

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৭

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৮

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৯

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

২০
X