সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশে আগের চেয়ে খুনের পরিমাণ কমেছে : সিনিয়র স্বরাষ্ট্র সচিব

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিনিয়র সচিব নাসিমুল গণি। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিনিয়র সচিব নাসিমুল গণি। ছবি : কালবেলা

দেশে আগের চেয়ে খুনের পরিমাণ অনেক কমে গেছে মন্তব্য করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেছেন, এতদিন আপনারা যতটুকু নিরাপদ ছিলেন এখনো ততটুকু নিরাপদে আছেন। আমার স্ট্যাটিস্টিক্স বলে বাংলাদেশে আগে যা খুন হতো এখন তার থেকে অনেক কমে গেছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা শিবু মার্কেট এলাকায় মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি দেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলো নির্বাচনে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এখন কী প্রভাব ফেলবে, কী প্রভাব ফেলবে না ওটা বলা খুব মুসিবত। কে মারা গেল তার ওপর নির্ভর করে।

তিনি বলেন, জনগণের সেবার জন্য শতভাগ সফল হয় ফায়ার সার্ভিস। একটি কলেই তারা সাড়া দেয়। সেই বাহিনীকে যদি আমরা সেভাবে গড়ে তুলতে না পারি তাহলে এর ব্যর্থতা আমাদের সবার। তবে সরকারের সদিচ্ছা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১০

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১১

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১২

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৩

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৪

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৫

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৬

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৮

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৯

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

২০
X