কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠিত

প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তনে আমন্ত্রীত অতিথিরা। ছবি : কালবেলা
প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তনে আমন্ত্রীত অতিথিরা। ছবি : কালবেলা

প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তনটি অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) -এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমাবর্তন অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাদানের মান মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সর্বাধুনিক পাঠ্যসূচি, পর্যাপ্ত পাঠাগার ও ল্যাবরেটরি সুবিধাসহ শিক্ষার অনুকূল পরিবেশ তৈরির জন্য শিক্ষকমণ্ডলীসহ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রাইম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু এবং উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবদুর রহমান বক্তৃতা করেন।

বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন অনুষ্ঠানে ৭২৮৯ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয় এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ২১ জন গ্র্যাজুয়েটকে পদক প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X