টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়ল ৩২ কেজির পোপা মাছ

জালে ধরা পড়া ৩২ কেজির পোপা মাছ। ছবি : কালবেলা
জালে ধরা পড়া ৩২ কেজির পোপা মাছ। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে জেলে আব্দুল গণির জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের একটি পোপা মাছ। এটি বিক্রির জন্য বর্তমানে মাছ ব্যবসায়ীদের সঙ্গে দরদাম চলছে। জেলে গণি দাম হাঁকিয়েছেন ৬ লাখ টাকা।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিনের সাগরে জেলে আব্দুল গণির জালে মাছটি ধরা পড়ে।

বিষয়টি কালবেলাকে তিনি নিজেই নিশ্চিত করেছেন।

আব্দুল গণি সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ার বাসিন্দা।

জেলে আব্দুল গণি জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে বের হয়েছিলেন। মাছ ধরার এক পর্যায়ে তার জালে বড় আকৃতির পোপা মাছটি ধরা পড়ে। মাছটির ওজন আনুমানিক ৩২ কেজি।

তিনি মাছটির দাম ৫ থেকে ৬ লাখ টাকা বললেও এখনো বিক্রি হয়নি। মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় জমাচ্ছেন।

আব্দুল গণি আরও জানান, গত কয়েক বছর ধরেই তার জালে বড় বড় পোপা মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে তিনি স্বাবলম্বী হয়েছেন। নিয়মিত পোপা মাছ ধরা পড়ায় স্থানীয়রা তাকে ‘পোপা গণি’ নামে ডাকেন।

টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন কালবেলাকে জানান, পোপা মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে একটি বিশেষ অংশ থাকে, যাকে স্থানীয়ভাবে ‘ফুলা’ বলা হয়। এ পদনা শুকিয়ে ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি হয়। সে হিসেবে পোপা মাছের দাম ও চাহিদা সাধারণ মাছের তুলনায় অনেক বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X