কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ে যাওয়া কড়াইলবাসীর পাশে দাঁড়াল দেশবন্ধু গ্রুপ

দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে বিনামূল্যে তুলে দেন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে বিনামূল্যে তুলে দেন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে মানবিক উদ্যোগ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে দেশবন্ধু গ্রুপ। সোমবার (১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন, পরিচালক মাইনুল ইসলাম লাল, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ইদ্রিসুর রহমান, এছাড়াও গ্রুপের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অসহায় এসব মানুষের পাশে দাঁড়াতে দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে বিনামূল্যে তুলে দেন কর্মকর্তারা। ত্রাণসামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি ফিরে পায়।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন বলেন, কড়াইলের এ অসহায় মানুষগুলো সবকিছু হারিয়ে চরম দুর্দশায় পড়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। দেশবন্ধু গ্রুপ সবসময়ই জনগণের সংকটে পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে বহু পরিবার ঘরবাড়ি, সম্পদ ও জীবনযাপনের প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। দেশবন্ধু গ্রুপের এ দ্রুত ও সময়োপযোগী মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দেশবন্ধু গ্রুপের এই উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশবন্ধু গ্রুপ দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী বিভিন্ন দুর্যোগে ত্রাণ, খাদ্যসহায়তা ও মানবিক সেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এসব কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X