কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩ শুরু, থাকছে নিশ্চিত উপহার

মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩’ এর উদ্বোধনীতে অতিথিরা। ছবি : কালবেলা
মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩’ এর উদ্বোধনীতে অতিথিরা। ছবি : কালবেলা

শীত উপলক্ষে সারা দেশে শুরু হয়েছে শীর্ষস্থানীয় দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩’। আগের মতো ক্যাম্পেইনের এ সিজনেও মার্সেল পণ্যের ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক।

সিজন-২৩ এর আওতায় দেশের যে-কোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ফ্যানসহ নানা উপহার পেতে পারেন ক্রেতারা। রয়েছে নিশ্চিত উপহার।

সম্প্রতি রাজধানীতে মার্সেল করপোরেট অফিসে আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩’ এর উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ক্যাম্পেইনের ‘মার্সেল স্মার্ট অফার’ এর আওতায় ক্রেতারা ২৫ নভেম্বর-২০২৫ থেকে ২৫ জানুয়ারি-২০২৬ পর্যন্ত এসব সুবিধা পাবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলের হেড অব বিজনেস মো. মতিউর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। পূর্বের প্রতিটি সিজনে গ্রাহকদের কাছ থেকে মিলেছে অভূতপূর্ব সাড়া। এরই ধারাবাহিকতায় শীত উপলক্ষে ডিজিটাল ক্যাম্পেইনের নতুন সিজন শুরু হলো।

জানা গেছে, ক্রেতারা দেশের যে কোনো শোরুম থেকে মার্সেলের পণ্য কেনার সময় পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর ক্রেতার দেওয়া মোবাইল নম্বরে মার্সেল থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে উপহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। সংশ্লিষ্ট শোরুম ক্রেতাদের প্রাপ্ত উপহার বুঝিয়ে দিচ্ছেন।

ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যে কোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক।

অন্যদিকে, সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় এসব সুবিধা দেওয়া হচ্ছে।

মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X