কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের প্রাণের উৎসব পিঠার আয়োজন, স্বাদের সমারোহে ভরবে ডিসেম্বর

শীতের পিঠা। সৌজন্য ছবি
শীতের পিঠা। সৌজন্য ছবি

শীতের পিঠাপুলির গন্ধে ভরা বাংলার চিরচেনা সেই আবহকে ধারণ করতে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা নিয়ে আসছে ‘পৌষ পার্বণ - শীতের ঐতিহ্যের স্বাদ’ শীর্ষক বিশেষ পিঠা প্রমোশন। ডিসেম্বরের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলবে এই পিঠা উৎসব।

শীতের কুয়াশাভেজা সকাল কিংবা মিষ্টি রোদে ভরা বিকেল – বাংলার মানুষের হৃদয়ে পিঠার জন্য আলাদা একটি স্থান রয়েছে। গোল্ডেন টিউলিপের এই আয়োজনে অতিথিরা ফিরে পাবেন গ্রামবাংলার সেই চিরায়ত আবহ, প্রাণভরা উৎসবের স্বাদ।

গোল্ডেন ডাইন রেস্তোরাঁয় হবে পিঠার বিশেষ আয়োজন। লাইভ কুকিং স্টেশনে শেফরা তৈরি করবেন দেশের বিভিন্ন অঞ্চলের স্বাদের পিঠা। ভাপা পিঠার মিষ্টি গন্ধ, তেলেভাজা পিঠার কড়কড়ে আওয়াজ, পাটিসাপ্তার সোনালি রং – সব মিলিয়ে তৈরি হবে এক মনোমুগ্ধকর পরিবেশ। পরিবেশন করা হবে: দুধ চিতই পিঠা, নারিকেলের টক্টি পিঠা, পুলি পিঠা, নকশি পিঠা এবং আরও অনেক ঐতিহ্যবাহী পিঠা।

ক্যাফে ডি টিউলিপে থাকছে তিনটি বিশেষ কম্বো: মিষ্টি ঐতিহ্য কম্বো: ভাপা পিঠা, পাটিসাপ্তা আর গুড়ের চায়ের সমন্বয় দেশি মসলা কম্বো: চিতই পিঠার সাথে হরেক রকমের ভর্তা, সঙ্গে লেবু চা গ্রামীণ মিশ্রণ কম্বো: তেলের পিঠা, ভাপা পিঠা আর গুড় দিয়ে তৈরি গরম দুধ

বিশেষ আয়োজনের মধ্যে থাকছে স্পাইসি হাঁস ভুনা, যা পরিবেশন করা হবে নান, রুটি বা চিতই পিঠার সঙ্গে।

গোল্ডেন টিউলিপের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, পিঠা আমাদের সংস্কৃতির জীবন্ত অংশ। শীতের সকালে পিঠা খাওয়া মানে শুধু পেট ভরানো নয়, বাংলার শতাব্দীর ঐতিহ্যের সাথে সম্পর্ক গড়া। আমরা চেষ্টা করেছি সেই ঐতিহ্যকে সম্মান দিয়ে আধুনিকভাবে উপস্থাপন করতে।

সংক্ষেপে উৎসব: সময় ১-১৫ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা। গোল্ডেন ডাইন রেস্তোরাঁ ও ক্যাফে ডি টিউলিপ।

গোল্ডেন ডাইন রেস্তোরাঁয় নির্দিষ্ট ব্যাংক কার্ডে একটি কিনলে একটি ফ্রি অফারে বুফে ডিনার পাবেন মাত্র ৩ হাজার ৬৯৯ টাকায়। ৫ বছরের ছোট বাচ্চা বাবা-মায়ের সঙ্গে ফ্রি খাবে আর ১২ বছরের ছোট বাচ্চার ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবে।

গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা একটি প্রিমিয়ার ফোর-স্টার হোটেল যা আন্তর্জাতিক মান এবং বাংলাদেশের আন্তরিক আতিথেয়তাকে নিশ্ছিদ্রভাবে সমন্বিত করেছে। এর বিশ্বমানের সুযোগ-সুবিধা, বিভিন্ন ধরনের রন্ধন অভিজ্ঞতা এবং ত্রুটিহীন সেবার কারণে এটি ব্যবসা ও বিনোদন উভয় ভ্রমণকারীদের জন্য একটি পছন্দের স্থান। আপনি পরিবার, বন্ধু বা রোমান্টিক ভ্রমণের জন্য অথবা কাজের জন্য ভ্রমণ করলেও এখানে বিভিন্ন ধরনের বিনোদন এবং আরামদায়ক কক্ষ উপভোগ করতে পারবেন। এটি ঢাকার প্রাণবন্ত সংস্কৃতিকে উপভোগ করার একটি প্রবেশদ্বার হিসাবে কাজ করে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X