কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

সংবাদ সম্মেলনে হাবিবুল্লাহ বাহার কলেজের গভর্নিং বডির সদস্যরা। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে হাবিবুল্লাহ বাহার কলেজের গভর্নিং বডির সদস্যরা। ছবি : সংগৃহীত

হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে কেউ-ই আমন্ত্রিত ছিলেন না এবং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এসে শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না – বলেছেন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মো. তৌফিকুল ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রেক্ষাপটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তাদের অনুষ্ঠান ঠিকভাবেই চলছিল। কিন্তু ‘হঠাৎ করেই এই নির্বাচনী এলাকার প্রার্থী দলবলসহ এখানে অনুপ্রবেশ করে এবং তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে আমাদের মঞ্চের ক্ষতি হয়। সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। যে কোনো প্রার্থী যদি পিঠা উৎসব চলাকালীন সময়ে আসতে চায়, কুশল বিনিময় করতে চায়, সেটি কলেজের প্রিন্সিপ্যালকে যদি অবহিত করতেন। তাহলে বিশ্বাস করি যে উনি নিজেই ব্যবস্থা নিতেন।’

এ সময় কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) ইমরুল কায়েসও বলেন, আমরা স্টল পরিদর্শন করছিলাম। হঠাৎ দেখি গেটের মাঝে প্রচণ্ড ভিড়। অনেকগুলো লোক, ক্যামেরাম্যান নিয়ে, একসাথে ঢোকার চেষ্টা করছে। তখন দেখি ঢাকা-৮ আসনের জনৈক প্রার্থী, যার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই বা উনি আসবেন, সে বিষয়ে আমায় কেউ অবহিতও করে নাই। উনি আসবেন জানলে আমরা নিশ্চয়ই আগে থেকে ব্যবস্থা নিতাম।

কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যরা যদিও বলছেন যে কেউ-ই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন না।

তবে ডিম নিক্ষেপের ঘটনার পরে এক সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে তার বেলা ১২টার দিকে আমন্ত্রণ ছিল আর মির্জা আব্বাসের ছিল দুপুর ২টায়।

এদিকে, মির্জা আব্বাসকে আবার গণমাধ্যমে বলতে শোনা গেছে, তার সেখানে যাওয়ার কথা ছিল বিকাল ৫টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X