কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫-এ টেকনো মেগাবুক সিরিজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উদ্ভাবনী প্রযুক্তির জন্য বিশ্বজুড়ে পরিচিত ব্র্যান্ড টেকনো অংশ নিচ্ছে জনপ্রিয় প্রযুক্তি মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫’-এ। রাজধানীর আগারগাঁও আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে মেলাটি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। মেলায় থাকছে বৈশ্বিক ও দেশীয় ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন প্রযুক্তি পণ্যের সমাহার। এ ছাড়া ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্যে থাকছে বিশেষ অফার, মূল্যছাড় ও আকর্ষণীয় গিফট।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই মেলা। নতুন ডিভাইস কেনা বা টেক সেটআপ আপগ্রেড গ্রাহকদের জন্য এটি হতে পারে অন্যতম পছন্দের গন্তব্য। প্রযুক্তিপ্রেমীরা স্টার টেক ও রায়ানসের মতো জনপ্রিয় স্টোর থেকে টেকনোর মেগাবুক সিরিজের নতুন মডেল মেগাবুক কে১৫এস এএমডি, মেগাবুক কে১৬এস এএমডি, মেগাবুক টি১ ১৫.৬ ১৩তম জেন এবং মেগাবুক টি১৪ এয়ার সরাসরি দেখে ও যাচাইবাছাই করে কিনতে পারবে।

স্টার টেক, রায়ানসসহ যে কোনো আউটলেট থেকে টেকনো ল্যাপটপ কিনলেই থাকছে নিশ্চিত ফ্রি গিফট-টেকনো ওয়াচ নিও বা টেকনো বাডস ৪। ইনটেলভিত্তিক যে কোনো টেকনো ল্যাপটপ কিনলে ক্রেতা পাবেন টেকনো ওয়াচ নিও সম্পূর্ণ ফ্রি আর রাইজেনভিত্তিক ল্যাপটপ কিনলে থাকছে টেকনো বাডস ৪ ফ্রি।

হাই-পারফরম্যান্স ল্যাপটপ ও প্রিমিয়াম এক্সেসরিজ খুঁজছেন এমন দর্শনার্থীদের জন্য টেকনো নিয়ে এসেছে ৪টি চমৎকার মেগাবুক মডেল। মেগাবুক কে১৫এস এএমডি মডেলটির দাম সাড়ে ৫৩ হাজার টাকা, এতে রয়েছে এএমডি রাইজেন™ ৫ ৭৪৩০ইউ প্রসেসর, এএমডি রেডিয়ন™ গ্রাফিক্স, ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি এসএসডি, অল মেটাল ডিজাইন এবং দীর্ঘস্থায়ী ৭০ ওয়াট পার আওয়ার ব্যাটারি সঙ্গে ফ্রি টেকনো বাডস ৪।

অতি হালকা ল্যাপটপ চাইলে মেগাবুক কে১৬এস এএমডি হতে পারে দারুণ পছন্দ। সাড়ে ৫৮ হাজার টাকার এই মডেলেও রয়েছে এএমডি রাইজেন™ ৫ ৭৪৩০ইউ প্রসেসর, এএমডি রেডিয়ন™ গ্রাফিক্স, ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি এসএসডি যা অল মেটাল, পাতলা ও হালকা ডিজাইনের সাথে ফ্রি টেকনো বাডস-৪।

পাওয়ার ইউজারদের জন্য রয়েছে মেগাবুক টি১ ১৫. ৬ ১৩তম জেন, যা তার সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী ল্যাপটপ। এতে আছে ১৩তম জেনারেশনের ইনটেল® কোর™ আই৯ প্রসেসর, ৩২ জিবি র‍্যাম, ১ টেরাবাইট এসএসডি এবং মাত্র ১৪.৮ মিমি পাতলা ন্যানো অ্যালুমিনিয়াম অ্যালয় বডি যার দাম ৮৯ হাজার ৯০০ টাকা এবং ফ্রি টেকনো ওয়াচ নিও।

অন্যদিকে যারা পোর্টেবল ল্যাপটপ চান, তাদের জন্য রয়েছে মাত্র ৯৯৯ গ্রাম ওজনের মেগাবুক টি১৪ এয়ার। এতে ব্যবহার করা হয়েছে ইনটেল® কোর™ আই৫ ১৩৩৪ইউ প্রসেসর, ইনটেল® আইরিস® এক্সই গ্রাফিক্স, ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি এসএসডি। সাড়ে ৬৮ হাজার টাকায় পাওয়া যাবে এই মডেলটি সঙ্গে ফ্রি টেকনো ওয়াচ নিও।

উদ্ভাবন ও ডিজাইনের জন্য টেকনোর মেগাবুক সিরিজ ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। সম্প্রতি মেগাবুক এস১৪ পেয়েছে আইএফএ ২০২৫–এ মর্যাদাপূর্ণ ‘আইএফএ গ্লোবাল প্রোডাক্ট টেকনোলজি ইনোভেশন অ্যাওয়ার্ড’, যা বিশ্বের অন্যতম প্রভাবশালী কনজিউমার ইলেকট্রনিক্স ট্রেড ফেয়ার। এ ছাড়া মেগাবুক টি১ ২০২৩ সালে জিতেছে ‘রেড ডট প্রোডাক্ট ডিজাইন অ্যাওয়ার্ড’। এসব অর্জন টেকনোর বৈশ্বিক বাজারে ফাংশনালিটি, গুণগত মান ও নান্দনিক ডিজাইনের সমন্বয়ের প্রতিশ্রুতিকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।

টেকনোর পণ্য ও সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫-এর অফার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.tecno-mobile.com/bd টেকনোর অফিসিয়াল ওয়েবসাইট অথবা ফলো করুন টেকনো বাংলাদেশ-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X