কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

তৈরি পোশাক খাতে নারী নেতৃত্ব অগ্রগতিতে অংশীজনদের আহ্বান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তৈরি পোশাক খাতে নারীর নেতৃত্ব ও সমতা জোরদারে ঢাকায় ‘তৈরি পোশাক খাতে নারী নেতৃত্বের বিকাশ’ শীর্ষক সংলাপ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সুইডেন ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে সুইসকন্টাক্ট বাংলাদেশের বাস্তবায়নে প্রমোটিং গ্রিন গ্রোথ ইন দ্য রেডিমেড গার্মেন্টস সেক্টর থ্রু স্কিলস (প্রগ্রেস) প্রকল্প এই অনুষ্ঠানের আয়োজন করে।

নারী সুপারভাইজার, কারখানা কর্মকর্তা, বেসরকারি খাত, পরামর্শদাতা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৫০ অংশীজন অনুষ্ঠানে অংশ নেন। এতে তৈরি পোশাক খাতের সব স্তরে নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

তৈরি পোশাক খাতে নীতিনির্ধারণী স্তরে সিদ্ধান্তগ্রহণে নারীর অংশগ্রহণ এখনো খুবই সীমিত উল্লেখ করে প্রগ্রেস প্রকল্পের টিম লিডার ফারজানা আমিন স্বাগত বক্তব্যে বলেন, ‘মধ্যপর্যায়ের নারী পেশাজীবীদের শীর্ষ নেতৃত্বে উন্নীত হওয়ার সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য। এজন্য বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্বে একটি বিশেষ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা চলছে।’

সমাপনী বক্তব্যে সুইডেন দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার ইকরামুল এইচ সোহেল বলেন, তৈরি পোশাক খাতে নেতৃত্ব পর্যায়ে নারীর উপস্থিতি এখনো খুবই কম। ‘প্রগ্রেস’ ও ‘অপরাজিতা’-এর মতো উদ্যোগের মাধ্যমে এই ব্যবধান কমাতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X