কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পূর্ণিমা

জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা।
জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা।

অনেক দিন ধরেই পর্দায় নেই জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। তবে তার ভক্তরা এখনো অপেক্ষায়—কবে আবার তিনি নিয়মিত অভিনয়ে ফিরবেন। এ নিয়ে খোলাখুলি কথা বলেছেন পূর্ণিমা। সাম্প্রতিক সময়ের কিছু ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়েও নিজের অবস্থান জানিয়েছেন ঢাকাই সিনেমার লাস্যময়ী চিত্রনায়িকা।

তিনি বলেন, ‘অনেক সময় আমাকেও বলে—অ্যাওয়ার্ড নিতে আসেন। আমি জিজ্ঞেস করি, কোন কাজের জন্য দেবে? তারা বলে—এমনি! এমনি আবার অ্যাওয়ার্ড হয় নাকি? যাদের পুরস্কার দিচ্ছে, তাদের নামই আগে শুনিনি। এসব জায়গায় যেতে ইচ্ছে করে না।’

অভিনয় ছাড়েননি জানিয়ে পূর্ণিমা বলেন, ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহের কথা জানান তিনি।

পূর্ণিমা বলেন, ‘ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সব সময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন—তাদের সেই সুযোগ দেওয়া হয় না।’

তবে সবকিছুর পরও পূর্ণিমা আশাবাদী। তার মতে, ভালো কাজ, ভালো গল্প আর যোগ্য সম্মান পেলে তিনি অবশ্যই ফিরতে চান। তিনি বলেন , ‘আমি যদি প্রাপ্য সম্মান আর ভালো গল্প পাই, অবশ্যই কাজ করতে চাই।’

ওটিটির কিছু কাজ যেমন ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’ তার ভালো লেগেছে। তিনি মনে করেন, এ রকম গল্পে কাজ করার সুযোগ থাকলে অভিনয়ে নতুন করে প্রাণ পেতেন।

পূর্ণিমা চান, অভিনয়ের প্ল্যাটফর্ম যেটাই হোক, সেখানে যেন যোগ্যতার মূল্যায়ন হয়। আর কেবল জনপ্রিয়তার পেছনে না ছুটে শিল্পের মান বজায় রাখা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১০

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১১

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৩

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৪

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৫

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৬

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৭

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৮

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৯

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

২০
X