কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ডিন হিসেবে ড. আজিমের যোগদান

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম ইকবাল আজিম। ছবি : সংগৃহীত
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম ইকবাল আজিম। ছবি : সংগৃহীত

প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম ইকবাল আজিম ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কুল অব বিজনেসের ডিন ও প্রফেসর হিসেবে যোগদান করেছেন। তার এ নিয়োগ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে এবং ব্যবসায় শিক্ষা ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. আজিম নেতৃত্বের অভিজ্ঞতা, একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং প্রতিষ্ঠানগত দূরদৃষ্টির এক অনন্য সমন্বয় নিয়ে এসেছেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল (এসিএস)-এর একজন গর্বিত গ্র্যাজুয়েট।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (আইবিএস) থেকে ফেলোশিপসহ পিএইচডি, কানাডা থেকে এমবিএ, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব ডিফেন্স স্টাডিজ (এমডিএস) এবং মাস্টার অব সায়েন্স টেকনিক্যাল (এমএসটি) ডিগ্রি অর্জন করেছেন, যেখানে তিনি কৃতিত্বপূর্ণ একাডেমিক ফলাফল অর্জন করেন।

ইস্টার্ন ইউনিভার্সিটিতে যোগদানের পূর্বে ড. আজিম সিনার্জি ইউনিভার্সিটি বাংলাদেশে উপাচার্য (মনোনীত) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. আজিম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর একাডেমিক বিশেষজ্ঞ হিসেবেও নিয়োজিত রয়েছেন। এছাড়াও তিনি আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট এবং রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কর্মকালীন সময়ে তিনি শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, বহু স্নাতকোত্তর গবেষণা তত্ত্বাবধান ও মূল্যায়ন করেছেন এবং পাঠ্যক্রম উন্নয়ন ও একাডেমিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার পিএইচডি গবেষণার ওপর ভিত্তি করে প্রকাশিত একটি গ্রন্থসহ একাধিক গবেষণাপত্র তার কৃতিত্বের অন্তর্ভুক্ত।

ড. আজিমের আন্তর্জাতিক অভিজ্ঞতাও ব্যাপক। তিনি বিদেশে বিভিন্ন একাডেমিক কোর্সে অংশগ্রহণ করেছেন, আন্তর্জাতিক একাডেমিক ও নিরাপত্তা ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, জাতিসংঘের শান্তিরক্ষা ও পর্যবেক্ষণ মিশনে অংশ নিয়েছেন এবং এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বহু দেশ সফর করেছেন। এসব অভিজ্ঞতা তাকে একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রদান করেছে, যা তিনি এখন ইস্টার্ন ইউনিভার্সিটিতে কাজে লাগাবেন। ব্যক্তিজীবনে তিনি গলফ ও খেলাধুলায় আগ্রহী। তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের গর্বিত পিতা।

ইস্টার্ন ইউনিভার্সিটি বিশ্বাস করে যে, ড. আজিমের অনন্য নেতৃত্ব স্কুল অব বিজনেসকে আরও শক্তিশালী করতে, গবেষণা ও শিল্পখাতের সঙ্গে সংযোগ বাড়াতে এবং শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় পরিবার প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম ইকবাল আজিমকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে এবং একাডেমিক শ্রেষ্ঠত্ব ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে তার মূল্যবান অবদানের প্রত্যাশা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

১০

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

১১

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

১২

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

১৩

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

১৪

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

১৫

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

১৬

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

১৭

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

১৮

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১৯

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

২০
X