কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন স্কুলশিক্ষার্থী

প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কার গ্রহণ করছেন। ছবি : সংগৃহীত
প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কার গ্রহণ করছেন। ছবি : সংগৃহীত

দেশব্যাপী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ব্যতিক্রমী ও অনন্য কুরআন প্রতিযোগিতা ‘পুষ্টি ভার্সেস অব লাইট, সিজন ২’র গ্র্যান্ড ফিনালে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

দেশের তরুণ প্রজন্মের মাঝে এবং বিশ্বজুড়ে পবিত্র কুরআনের বাণী ছড়িয়ে দিতে ‘টি কে গ্রুপ’-এর উদ্যোগে আয়োজন করা হয় ব্যতিক্রমী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘পুষ্টি ভার্সেস অক লাইট, সিজন ২’। গত বছরের ২২ ডিসেম্বর থেকে দেশব্যাপী অডিশনের মাধ্যমে শুরু হয় এ প্রতিযোগিতার যাত্রা।

টি কে গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ ব্যতিক্রমী আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছেন মাদারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মো. আল-আমিন হামজা, ফার্স্ট রানার আপ হয়েছেন তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী রেদোয়ান ইবনে তাহের এবং সেকেন্ড রানার আপ হয়েছেন মাদ্রাসায়ে আবু হুরায়রা (রা.) তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী তাজ উদ্দিন।

গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি. কে. গ্রুপের বিজনেস ডিরেক্টর জনাব মোফাচ্ছেল হক। এছাড়াও টি. কে. গ্রুপের বিভিন্ন ইউনিটের হেড অফ বিজনেস এবং হেড অফ সেলসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে অংশ নেওয়া অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে ৩০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয় মূল পর্ব। প্রতিযোগিতার পুরো আয়োজন জুড়ে ছিলো ৭টি রাউন্ড এবং মোট ২৭টি এপিসোড, যেখানে স্কুল ও মাদ্রাসার ছেলে ও মেয়ে প্রতিযোগীরা একই মঞ্চে তিলাওয়াত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছে।

মহতী এ আয়োজনের মূল পৃষ্ঠপোষকতায় ছিলো টি কে গ্রুপ। এছাড়াও এ আয়োজনকে সফল করতে সহযোগী হিসেবে ছিল টি কে গ্রুপের বিভিন্ন ব্র্যান্ড-পুষ্টি হ্যাপি টাইম, পুষ্টি গ্লোরি, পুষ্টি প্লাস, ঈগল ঢেউটিন, রেজিনা বিউটি সোপ, ফ্রুটিয়ানা, সুপার কোলা এবং ফিলআপ।

প্রতিযোগিতায় তিলাওয়াত মূল্যায়নের জন্য ছিলেন বিজ্ঞ বিচারক প্যানেল। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন (ইকরা)-এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কোরআন সাইন্স অ্যান্ড ফনেটিক্স, বাংলাদেশের প্রধান ক্বারী শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী। এছাড়াও বিচারক হিসেবে ছিলেন হাফেজ মাওলানা আবদুল কাদের রহমানী, খতিব, দার-আল-কারারা, মার্বেল দি কারারা এবং ক্বারী বাসিরুদ্দিন, প্রধান, কিরাত বিভাগ, মা’হাদুল কিরাত বাংলাদেশ।

অনুষ্ঠানটি প্রতিদিন বিকেল ৫টায়, মাগরিবের আজানের পূর্বে চ্যানেল নাইন এর পর্দায় প্রচারিত হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। পুষ্টি ভার্সেস অফ লাইট নিয়ে টি কে গ্রুপের বিজনেস ডিরেক্টর জনাব মোফাচ্ছেল হক বলেন ‘দর্শকদের অভূতপূর্ব সাড়া আমাদেরকে অভিভূত করেছে। আগামীতে পুষ্টি ভার্সেস অফ লাইট আরও বড় পরিসরে আয়োজন করা হবে’।

প্রতিযোগিতার বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। চ্যাম্পিয়ন পেয়েছেন নগদ ৩ লক্ষ টাকা, ফার্স্ট রানার আপ পেয়েছেন ২ লক্ষ টাকা, সেকেন্ড রানার আপ পেয়েছেন ১ লক্ষ টাকা। পাশাপাশি বিজয়ীরা পেয়েছেন ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ এবং টি কে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

এ আয়োজনের মাধ্যমে কোরআনের তিলাওয়াতকে কেন্দ্র করে নতুন প্রজন্মের প্রতিভা তুলে ধরার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পুষ্টি ভার্সেস অফ লাইট যা ভবিষ্যতেও তরুণদের অনুপ্রাণিত করে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X