কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৯:১২ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরায় জেসিআই বাংলাদেশের ‘স্যুক-এ-রমাদান’ সম্পন্ন

জেসিআই বাংলাদেশ স্যুক-এ-রমাদান সম্পন্ন। ছবি : সংগৃহীত
জেসিআই বাংলাদেশ স্যুক-এ-রমাদান সম্পন্ন। ছবি : সংগৃহীত

ঢাকার উত্তরার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘স্যুক-এ-রমাদান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। জেসিআই বাংলাদেশ ও লাক্স বাংলাদেশ যৌথভাবে এ মেলার আয়োজন করে।

শুক্র-শনিবার (১৩ ও ১৪ মার্চ) স্কাইবাই এ আয়োজনের পৃষ্ঠপোষকতা প্রদান করে। দু’দিনব্যাপী এ মেলায় ১৫ হাজার দর্শনার্থীর আগমন ঘটে। পরিবার ও বন্ধুরা মেলা প্রাঙ্গণে স্টলগুলো পরিদর্শন করেন।

এ মেলায় ১৫০টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে ফ্যাশন পণ্য, গয়না, হাতে তৈরি সামগ্রী এবং খাবার প্রদর্শন ও বিক্রয় করা হয়। প্রতিষ্ঠানের পাশাপাশি নতুন উদ্যোক্তারা এখানে পণ্য প্রদর্শনের সুযোগ পান। অংশগ্রহণকারী ব্যবসায়ীরা মেলায় পণ্য বিক্রয় এবং ক্রেতাদের সাথে যোগাযোগ করেন।

মেলার কর্মসূচিতে কাওয়ালি গান ও বাঁশি বাজানোর আয়োজন ছিল। শিশুদের জন্য ছিল ম্যাজিক শো এবং পুতুল নাচ। মেলায় আগত নারীরা মেহেদি কর্নারে হাতে নকশা করার সুযোগ পান। তরুণদের জন্য ভিআর গেমসের ব্যবস্থা রাখা হয়। সন্ধ্যার পর মেলা প্রাঙ্গণে আলোকসজ্জার মাঝে কেনাকাটা ও আড্ডা চলে।

এছাড়াও আয়োজনের অংশ হিসেবে জেসিআই বাংলাদেশের সদস্যদের জন্য ইফতার ও সেহরির ব্যবস্থা করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা উদ্যোক্তা ও পেশাজীবীরা অংশ নেন। এ আয়োজনের মাধ্যমে উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম তৈরি এবং স্থানীয় ব্যবসার প্রসারে কাজ করা হয়েছে।

এ কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তাদের অংশগ্রহণ, স্থানীয় ব্যবসার কার্যক্রম এবং রমজানকেন্দ্রিক সাংস্কৃতিক আয়োজন একত্রে উপস্থাপন করা হয়। আয়োজনে দর্শনার্থী, স্টল মালিক ও অংশীদারদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১১

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১২

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৪

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৫

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৬

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৭

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৮

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৯

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

২০
X