কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের বাজারে বহুজাতিক ও লোকাল কোম্পানীর স্বনামধন্য ব্র্যান্ডগুলোর হুবহু নকল ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব পণ্য অননুমোদিত কারখানায় উৎপাদিত হয় ও ‘গ্রে চ্যানেল’-এর মাধ্যমে বাজারে প্রবেশ করে, যার ফলে একদিকে যেমন সরকার রাজস্ব হারায়, অন্যদিকে ভোক্তারা প্রতারিত হয় উচ্চদামে নিম্নমানের ভেজাল পণ্য ব্যবহার করে।

সম্প্রতি, ঢাকার চাঁনখারপুল-সংলগ্ন চকবাজার এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে গ্রে চ্যানেলের মাধ্যমে অবৈধভাবে অনুপ্রবেশকৃত বিপুল পরিমাণ ‘নবরত্ন’ ব্র্যান্ডের পণ্য শনাক্ত করা হয়। অথচ একই ব্র্যান্ডের মানসম্মত পণ্য ইমামী বাংলাদেশ লিমিটেড গাজীপুরে নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করে যা ভোক্তারা কম মূল্যে কিনতে পারেন।

অধিকাংশ ক্ষেত্রেই ভোক্তারা অবগত নন যে, ইমামী বাংলাদেশ লিমিটেড এর একই পণ্য দেশেই বৈধভাবে এবং তুলনামূলক কম মূল্যে উৎপাদিত হচ্ছে।

অভিযান চলাকালে ব্যবসায়ীরা বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হন, ফলে ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয় বৈধ কাগজপত্র এর জন্য। ততদিন পর্যন্ত তারা এইসব পণ্য বিক্রয় করতে পারবেন না। এই পদক্ষেপের মাধ্যমে সরকার একদিকে যেমন বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে, তেমনি ভোক্তা অধিকার রক্ষা ও বৈধ ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করার দিকেও জোর দিচ্ছে।

এই ধরনের অভিযান অব্যাহত থাকলে বাজারে নকল ও অবৈধ পণ্যের প্রবাহ কমবে এবং ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে; যা সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১১

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১২

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৩

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৫

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৭

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৮

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৯

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

২০
X