রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

টয়োটার সঙ্গে পেপার রাইম অ্যাডভার্টাইজিংয়ের অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টয়োটা বাংলাদেশ লিমিটেড ও পেপার রাইম অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে।

টয়োটা বাংলাদেশ লিমিটেড তাদের জনসংযোগ (পিআর), কমিউনিকেশন্স এবং মার্কেটিং স্ট্র্যাটেজি সহযোগী হিসেবে পুনরায় পেপার রাইম অ্যাডভার্টাইজিং লিমিটেডকে নিযুক্ত করেছে।

সম্প্রতি স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে এই অংশীদারিত্ব চূড়ান্ত করা হয়। এর আওতায় পেপার রাইম ব্র্যান্ডিং, কমিউনিকেশন্স, পিআর, অ্যাডভোকেসি, মার্কেটিং স্ট্র্যাটেজি এবং ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের দায়িত্ব পালন করবে।

বাংলাদেশে ব্র্যান্ড-নিউ টয়োটা গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে টয়োটা বাংলাদেশ লিমিটেড গত ছয় দশকেরও বেশি সময় ধরে গুণগত মান, স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে পরিচিত।

যাত্রীবাহী গাড়ি, এসইউভি, হাইব্রিড, বাণিজ্যিক যানবাহন এবং শিল্পযন্ত্রপাতিসহ বৈচিত্র্যময় পোর্টফোলিও নিয়ে প্রতিষ্ঠানটি তাদের দেশব্যাপী বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক এবং গ্রাহকসেবায় দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে প্রিমিয়াম অটোমোবাইল খাতে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে আসছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টয়োটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমমিত সিং, ভাইস প্রেসিডেন্ট ইউসুকে ওগিনো এবং ব্র্যান্ড এক্সিকিউটিভ সাইদুর রাহমান ফারাজি।

পেপার রাইম অ্যাডভার্টাইজিং লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রিয়েটিভ অফিসার এজেডএম সাইফুদ্দিন, ডিরেক্টর জাফরিন গনি এবং স্ট্র্যাটেজি ম্যানেজার ওজায়ের সাদমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X