মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চন্দনাইশে লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির আয়োজনে এবং সালমা আদিল ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ফতেহনগর শরিফুন্নেছা-নজীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পে ৬৫০ জন সেবাগ্রহীতাকে চক্ষু পরীক্ষা, ৩০০ জনের রক্তের গ্রুপ নির্ণয়, ৩৬০ জনের ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং ১৬০ রোগীকে চশমা বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন রকম পরীক্ষা নীরিক্ষা শেষে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৮৫জন সেবাগ্রহীতাকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়।

সেবা কার্যক্রমটি উদ্বোধন করেন জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন অপু পি এম জে এফ। অনুষ্ঠান পরিদর্শনে ছিলেন হিজ এক্সেলেন্সিস গণপ্রজাতন্ত্রী কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল। স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটি ও এসএএফের সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর বিশ্বব্যাপী লায়ন্স সদস্যদের নিজস্ব তহবিলের মাধ্যমে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার বিষয়টি তুলে ধরেন। তিনি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে লায়ন্সের সেবা পৌঁছে দিতে ডায়নামিক সিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য সালমা আদিল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং ছানি অপারেশনের জন্য শনাক্তকৃত শতাধিক রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিজি লায়ন কোহিনুর কামাল এম জে এফ ,প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, এম জে এফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পি এম জে এফ লেডি গভর্নর লায়ন শিরিন আকতার কাশফী, জিএসটি লায়ন মোর্শেদুল হক রুবেল, ভিশন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম, ক্লাব প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামি, এসএফের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল এম জে এফ, লায়ন মোস্তাফা কামাল, লায়ন আশিকুল আলম, লায়ন মনজুর আলম এবং লায়ন অ্যাডভোকেট মোখলেছুর রহমান, ও রিজিয়িন চেয়ারপার্সন লায়ন শওকত চৌধুরী এম জে এফ।

উপস্থিত অতিথিরা চন্দনাইশে প্রত্যন্ত এলাকায় লায়ন্স ক্লাব, লিও ক্লাব এবং এসএফের সুশৃঙ্খল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X