কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাজার সম্প্রসারণে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের জোরালো উদ্যোগ

 ছবি : সংগৃহীত
 ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর চেয়ারম্যান গোলাম মোস্তাফা বর্তমানে মালয়েশিয়া সফরে রয়েছেন। দেশবন্ধু গ্রুপের পণ্যের বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধি এবং মালয়েশিয়ার বাজারে ব্র্যান্ডের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যেই তিনি এ সফর করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে প্রতি মাসে প্রায় ১০ কন্টেইনার বিভিন্ন ধরনের বেভারেজ ও খাদ্যপণ্য মালয়েশিয়ায় রপ্তানি করা হচ্ছে। মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় প্রতিষ্ঠানটি এখন আরও বৃহৎ পরিসরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে।

সফরকালে চেয়ারম্যান গোলাম মোস্তাফা মালয়েশিয়ায় দেশবন্ধু পণ্যের আমদানিকারক, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে একাধিক আনুষ্ঠানিক বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন। এসব বৈঠকে ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, বাজার সম্প্রসারণ এবং নতুন পণ্য সংযোজন নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।

আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল মালয়েশিয়ার বাজারে দেশবন্ধুর পণ্যের বিক্রি আরও বৃদ্ধি এবং স্থানীয় ভোক্তাদের কাছে ব্র্যান্ডটির গ্রহণযোগ্যতা বাড়ানো। পাশাপাশি আধুনিক বিপণন কৌশল, ডিজিটাল মার্কেটিং, সুপারশপ ও খুচরা বাজারে পণ্যের উপস্থিতি বৃদ্ধি এবং নতুন নতুন বেভারেজ ও খাদ্যপণ্য বাজারজাত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

জানা গেছে, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় ভোক্তাদের মাঝেও দেশবন্ধুর বিভিন্ন পণ্যের জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে কোমল পানীয়, জুস ও অন্যান্য খাদ্যপণ্য ইতোমধ্যে বাজারে ইতিবাচক সাড়া ফেলেছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী দিনে আরও বৈচিত্র্যময় পণ্য বাজারে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

সফরের অংশ হিসেবে চেয়ারম্যান গোলাম মোস্তাফা মালয়েশিয়ার বিভিন্ন পাইকারি ও খুচরা মার্কেট পরিদর্শন করছেন। তিনি দেশবন্ধু গ্রুপের পণ্য বিক্রয়কেন্দ্র ও আউটলেট ঘুরে দেখে সরেজমিনে পণ্যের ডিসপ্লে, গ্রাহকদের আগ্রহ, বাজারের চাহিদা ও বিক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বাজার পরিদর্শনের সময় তিনি বিক্রয় প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে পণ্যের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গ্রাহকদের রুচি ও চাহিদা বিবেচনায় এনে নতুন পণ্য উদ্ভাবনের পরামর্শও দেন।

এছাড়া মালয়েশিয়ায় দেশবন্ধু গ্রুপের পণ্যের আমদানিকারক মোহাম্মদ শামসু এবং কাউসার আহমেদ-এর সঙ্গে পৃথক বৈঠক করেন চেয়ারম্যান। এসব বৈঠকে আমদানি কার্যক্রম, বাজার পরিস্থিতি, ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ব্যবসায়িক সংশ্লিষ্টরা মনে করছেন, দেশবন্ধু গ্রুপের এ উদ্যোগ মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে বাংলাদেশ থেকে রপ্তানি বাড়ানোর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনেও ইতিবাচক ভূমিকা রাখবে।

তারা আরও জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাজার হিসেবে মালয়েশিয়া বর্তমানে বাংলাদেশি খাদ্য ও বেভারেজ পণ্যের জন্য সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হয়েছে। সঠিক পরিকল্পনা, মানসম্পন্ন পণ্য ও কার্যকর বিপণন কৌশলের মাধ্যমে দেশবন্ধু গ্রুপ ভবিষ্যতে এ বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X