রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৯:০৩ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের গুঁড়া দুধ বাজারে শীর্ষ অবস্থানে আবুল খায়ের গ্রুপ

আবুল খায়ের গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্কস। ছবি : সংগৃহীত
আবুল খায়ের গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্কস। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ দেশের গুঁড়া দুধ বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি এই খাতে ৩৮ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দেশের সর্বোচ্চ আমদানিকারক ও মার্কেট লিডার হিসেবে অবস্থান করছে। গুণগত মান, ভোক্তাদের আস্থা এবং পুষ্টিগুণ নিশ্চিত করার মাধ্যমে তারা এই শীর্ষ স্থান অর্জন করেছে।

আবুল খায়ের গ্রুপের চারটি জনপ্রিয় ব্র্যান্ড— মার্কস, আমা, স্টারশিপ ও অরা— দেশের বিভিন্ন শ্রেণির মানুষের পুষ্টি চাহিদা পূরণ করে আসছে। এসব ব্র্যান্ডের মাধ্যমে প্রতিদিন লাখো পরিবারের কাছে পুষ্টিকর দুধ পৌঁছে যাচ্ছে।

১৯৯৭ সালে যাত্রা শুরু করে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে অর্জন করেছে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের আস্থা, পেয়েছে সুপারব্র্যান্ডের খেতাব।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে আমদানি করা মার্কস ফুল ক্রীম মিল্ক পাউডার ভিটামিন, ক্যালসিয়াম, খনিজ উপাদান ও প্রোটিনে সমৃদ্ধ। এটি পানীয় দুধ হিসেবে ব্যবহারের পাশাপাশি বিভিন্ন মিষ্টান্ন ও দুগ্ধজাত খাবার তৈরিতেও জনপ্রিয়।

মার্কসের পণ্য তালিকায় আরও রয়েছে— স্কুলগামী শিশুদের জন্য মার্কস অ্যাকটিভ স্কুল ও অ্যাকটিভ স্কুল ২ ইন ১, তরুণদের জন্য মার্কস ইয়াং স্টার, উচ্চ প্রোটিনসমৃদ্ধ মার্কস ডায়েট, উচ্চ ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ মার্কস গোল্ড, এবং ডায়াবেটিস রোগীদের জন্য মার্কস ডায়াবেটিক ডায়েট।

আন্তর্জাতিক মানের পণ্য, সুষম পুষ্টি এবং ভোক্তাদের আস্থা অর্জনের মাধ্যমে আবুল খায়ের গ্রুপ দেশের মানুষের পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

এছাড়াও, শিশু ও তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে মার্কস অল রাউন্ডার প্রতিযোগিতার আয়োজন করছে। দেশের বিভিন্ন অঞ্চলে বাছাইপর্ব শেষ হওয়ার পর প্রতিযোগিতাটি এখন ঢাকায় অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X