কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫০ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় ‘শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে’ উদযাপন

শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে-২০২৪ উদযাপন। ছবি : সংগৃহীত
শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে-২০২৪ উদযাপন। ছবি : সংগৃহীত

জমকালো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে-২০২৪ ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত’র ৭০তম শুভ জন্মদিন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরায় জমজম কনভেনশন সেন্টারে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নানা আয়োজনে দিবসটি যৌথভাবে পালন করে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেড।

এ উপলক্ষে গত ৭ ফেব্রুয়ারি শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১১ ফেব্রুয়ারি সকালে উত্তরাস্থ ফাউন্ডেশন ভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং ১৩ ফেব্রুয়ারি সকালে প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সমাধিতে পুষ্পার্ঘ্য অপর্ণ শেষে বিকেল ৫টায় শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীসহ বিশিষ্টজনের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র শিশু-কিশোরদের নৃত্য, সংগীত ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ শান্ত-মারিয়াম একাডেমি ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, অলোচনা ও কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবীর, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেডের ভাইস-চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শেখ তানভীর আহম্মেদ রনি, উপব্যবস্থাপনা পরিচালক এস এ বরকত বাবু, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের পরিচালক, ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, শিক্ষকসহ সব অঙ্গপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হচ্ছে শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজি, দেশের প্রথম ও দ্রুততম কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লি., দৈনিক আজকের প্রত্যাশা ও সমাজের দুস্থ অসহায় শিশু-কিশোর ও বয়স্কদের পুনর্বাসন প্রতিষ্ঠান ‘শান্ত নিবাস’সহ বিভিন্ন সেবাধর্মী ও মানব কল্যাণমুখী প্রতিষ্ঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X