আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১০ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সের উদ্বোধন

রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সের উদ্বোধন। ছবি : সংগৃহীত
রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সের উদ্বোধন। ছবি : সংগৃহীত

‘বিনিয়োগেই নিশ্চিত মুনাফা’- এই স্লোগানক সামনে রেখে সাভারের আশুলিয়ায় অত্যাধুনিক রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীতে এ শপিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের জেনারেল ম্যানেজার (সেলস) মো. মেহেদী বিল্লাহ রেজওয়ান।

এ সময় তিনি বলেন, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের একটা অনবদ্য সৃষ্টি হচ্ছে রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়াম। এটা সাভারের জামগড়াতে অবস্থিত। রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়াম অত্র অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ ও আধুনিক মার্কেট। সেন্টার এসি ভিআরএ সিস্টেম। এস্কেলেটর ও একাধিক লিফট রয়েছে। জেনারেটরসহ সর্বাধিক পার্কিং সুবিধা রয়েছে। ২ লাখ ৮৫ হাজার স্কয়ার ফিটের এই মার্কেটে প্রতি ফ্লোরে রয়েছে প্রায় ৩৫ হাজার স্কয়ার ফিট ও ৩৬৫টি দোকান রয়েছে। এর মধ্যে আন্তর্জাতিকমানের ব্র্যান্ড শপ থেকে শুরু করে মোবাইল মার্কেট ও ফুডকোর্ট আছে। তাই আমি মনে করি এই অঞ্চলের মানুষের মার্কেটের যে চাহিদা সেই চাহিদা পূরণে অনবদ্য অবদান রাখবে।

তিনি আরও বলেন, আমাদের এই মার্কেটটি ফ্যান্টাসি কিংডমের বিপরীতে হওয়ায় এখানে বিপুল পরিমাণ জনসমাগম হবে। তাই এখানে যারা বিনিয়োগ করবে আমি আশা করি খুব শিগগিরই তারা রিটার্ন পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব মার্কেটিং মো. সামিউল হাসান, রূপায়ণ এম্পোরিয়ামের প্রোজেক্ট ইনচার্জ (বিক্রিয়) নূর-এ-আলম সিদ্দিকি, কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের ম্যানেজার ইঞ্জি. মোহাম্মদ আবু সাঈদ ও মিডিয়া মার্কেটিং ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ মো. আনোয়ারুল ইসলাম।

এ সময় উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

৭৩ কাঠা জমির ওপর নির্মিত এই মার্কেটে যেসব বিশেষ সুবিধা থাকবে তা হচ্ছে- সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, মার্কেটের নিজস্ব জেনারেটর ব্যাকআপ সুবিধা, সাউন্ডপ্রুফ গ্লাস ব্যবহৃত, মার্কেটেই ব্যাংকিং ও বুথ সুবিধা, মার্কেটের নিজস্ব কার পার্কিং ব্যবস্থা, অত্যাধুনিক ৪টি এস্কেলেটর ও ৪টি ক্যাপসুল লিফট ও চলন্ত সিড়িসহ অগ্নিনির্বাপক ব্যবস্থা। সেই সঙ্গে এই মার্কেটের সামনে এবং পিছনে উভয় দিকে রাস্তার ব্যবস্থা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X