কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

জেসিআই ঢাকা ওয়েস্টের চেইন হস্তান্তর ও জিএমএম অনুষ্ঠিত

জেসিআই ঢাকা ওয়েস্টের জিএমএম অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
জেসিআই ঢাকা ওয়েস্টের জিএমএম অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের নতুন কমিটির প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে চেইন হস্তান্তর করা হয়েছে। ২০২৪ সালের নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট এস এম বেলাল উদ্দিনের কাছে চেইন হস্তান্তর করেন ২০২৩ সালের লোকাল প্রেসিডেন্ট মোহাম্মাদ মাহমুদুর রহমান।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বারিধারার এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ ২০২৪ ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির, ন্যাশনাল ট্রেনিং কমিশনার মুহাম্মাদ আলতামিশ নাবিল এবং ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ও জেসিআই ঢাকা ওয়েস্টের মেন্টর এম আসিফ রহমানসহ জাতীয় কমিটির সদস্যরা।

চেইন হস্তান্তরের আগে সাধারণ সদস্যদের উপস্থিতিতে জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৪ সালের প্রথম জেনারেল মেম্বারস মিটিং (জিএমএম) অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বেশকিছু প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির প্রতি জোর দিয়ে জেসিআই বাংলাদেশ ২০২৪ ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির বলেন, চলতি বছর আমরা দারুণ কিছু উদ্যোগ নিয়েছি, যা তরুণদের উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমার প্রত্যাশা থাকবে প্রতিটি কাজে জেসিআই ঢাকা ওয়েস্টের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে।

২০২৪ সালের নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট এস এম বেলাল উদ্দিন বলেন, ‘এ বছর আমরা তরুণদের তথ্য ও প্রযুক্তিনির্ভর জ্ঞানে সমৃদ্ধ করে উদ্যোক্তা তৈরিতে কাজ করছি। এ ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।’

এই আয়োজনে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল বোর্ড মেম্বারসহ চ্যাপ্টারটির অর্ধশতাধিক সদস্য।

উল্লেখ্য, জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের একটি আন্তর্জাতিক সংগঠন, যারা সমাজে সক্রিয় থেকে সমাজকে মানসম্মত করতে ও বদলে দিতে বিশেষ ভূমিকা রাখছে। জেসিআই কাজ করে দক্ষতা, জ্ঞান ও বুদ্ধি বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে, যার মাধ্যমে সমাজের সঠিক নাগরিক হিসেবে তরুণ সমাজ তার দায়িত্ব পালন করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X