কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ‘অ্যালামনাই রিকানেক্ট’ অনুষ্ঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই রিকানেক্ট অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের স্মৃতিচারণ করেন। ছবি : কালবেলা
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই রিকানেক্ট অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের স্মৃতিচারণ করেন। ছবি : কালবেলা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে ‘অ্যালামনাই রিকানেক্ট’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অ্যালামনাই অ্যাফেয়ার্সের উদ্যোগে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য এ পুনর্মিলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। বিকেল থেকেই তারা ইউনিভার্সিটির প্রাঙ্গণে আসা শুরু করে। ইউনিভার্সিটির টিএসসিতে আয়োজন করা হয় ‘কফি আড্ডার’। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠে এ কফি আড্ডা। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগআপ্লুত হয়ে পড়েন। এ আড্ডা চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত।

তারপর শুরু হয় মূল অনুষ্ঠান। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও ইউনিভার্সিটির উন্নতির জন্য অ্যালামনাইয়ের সদস্যরা কীভাবে ভূমিকা রাখতে পারে এ বিষয়ে বক্তব্য রাখেন অনেকে। অনুষ্ঠান শেষ হয় রাত সাড়ে ৯টায়।

পরে অ্যালামনাইদের সম্মানে আয়োজিত ডিনার পার্টির মধ্য দিয়ে ‘অ্যালামনাই রিকানেক্ট’ শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. মো. হাকিকুর রহমান, বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১০

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১১

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১২

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৩

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৪

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৫

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৬

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৭

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৮

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৯

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

২০
X