কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

এনায়েত সংশ্লিষ্টতায় গ্রেপ্তার শওকত মাহমুদ

এনায়েত সংশ্লিষ্টতায় গ্রেপ্তার শওকত মাহমুদ
সাংবাদিক শওকত মাহমুদ। ছবি : সংগৃহীত

সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। আজ দুপুরে রাজধানীতে তার বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতিকে রাজধানীর রমনা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এনায়েতের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগে আমাদের সদস্যরা গ্রেপ্তার করেছে। বিস্তারিত পরে জানানো হবে।’

সম্প্রতি মার্কিন একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে রাজধানীর মিন্টো রোড থেকে গ্রেপ্তার হন এনায়েতুর রহমান চৌধুরী। তিনি দেশের প্রথম সারির ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তাসহ নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে বৈঠক করছিলেন রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য। এসব অভিযোগে তাকে রমনার থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে একাধিক ঘটনায় এই শওকত মাহমুদের নাম এসেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X