কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

আজ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১৯৮৯ সালের এই দিনে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকসহ দেশের শীর্ষ আলেম-ওলামা ও দ্বীনদরদি চিন্তাবিদদের নেতৃত্বে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ খেলাফত মজলিসের। ৩৬ বছর পরও সেই চেতনাই সংগঠনের প্রেরণা ও শক্তি হয়ে রয়েছে।

এরই ধারাবাহিকতায় ‘ধর্ম–বর্ণ–ভিন্নমত, সবার জন্য খেলাফত’ এই স্লোগানকে ধারণ করে আজ সোমবার (৮ ডিসেম্বর) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।

রোববার (৭ ডিসেম্বর) দলটির আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে দেশবাসী ও সংগঠনের সব স্তরের নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানান।

তারা বলেন, বাংলাদেশ আজ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপে ও সামাজিক সংকটে ঘেরা। শুধু সরকার বা ক্ষমতার পরিবর্তন নয়— দুর্নীতি, বৈষম্য, দারিদ্র্য, আইনশৃঙ্খলার অবনতি ও নৈতিক অবক্ষয় রোধে প্রশাসনিক, বিচারিক ও সামাজিক সংস্কার জরুরি।

নেতারা বলেন, দেশের সার্বিক কল্যাণের পথ হলো—ইসলামী মূল্যবোধ, সামাজিক ন্যায়, সহনশীলতা এবং সব নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যে ৫-দফা দাবি উত্থাপন করেছি—তা রাজনৈতিক, বিচারিক ও প্রশাসনিক সংস্কারের ভিত্তি রূপে কাজ করবে বলে বিশ্বাস করি। একই দাবিতে সমমনা আট দল নিয়ে যুগপৎ কর্মসূচিও চলছে।

তারা দেশবাসী, জুলাই বিপ্লবের সব অংশীজন ও নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, শুধু স্লোগান নয়; সচেতনতা, সংগঠন ও গণআন্দোলনের মাধ্যমে ন্যায়ভিত্তিক পরিবর্তনের পথে এগোতে হবে।

৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা নতুন প্রত্যয়ে ঘোষণা করছি— “আসুন, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলি”, বলেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১০

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১১

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১২

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৩

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৪

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৫

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৬

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৭

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৮

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৯

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

২০
X