কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন চলছে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোর্ডের অধীন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি–৪-এ জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২ ডিসেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন জমা দিতে হবে; সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে না।

দেখে নিন পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪

পদসংখ্যা: ০৩টি

লোকবল নিয়োগ: ০৪ জন

পদের নাম: ড্রাইভার (পুরুষ) পদসংখ্যা: ২টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীর বিআরটিএ থেকে প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যেকোনো সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান/বাণিজ্যিক প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ বছর গাড়ি চালনা ও পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ১৬,৬০০-৪১,৯৫০ টাকা।

পদের নাম: বাবুর্চি পদসংখ্যা: ০১টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে বাবুর্চি হিসেবে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন-ভাতা: ১৫,৫০০-৩৯,১৭০ টাকা।

পদের নাম: কেয়ারটেকার পদসংখ্যা: ০১টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক বা হাউসকিপিং হিসেবে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন-ভাতা: ১৫,৫০০-৩৯,১৭০ টাকা।

আবেদন পাঠানোর ঠিকানা: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ওয়েবসাইট অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে যথাযথভাবে পূরণ করে আগামী ২২ ডিসেম্বরের মধ্যে জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০ বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১১

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১২

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১৩

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৪

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১৫

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১৬

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১৭

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১৯

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

২০
X