স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

দেশের মাটিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে সিরিজের পর থেকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি সাকিব আল হাসানকে। এ কারণে অনেকের মধ্যেই ধারণা জন্ম নেয়, ওই সিরিজই হয়তো বাংলাদেশের হয়ে শেষ অধ্যায় ছিল তার। তবে অবসর নিয়ে চলা সেই ধোঁয়াশার অবসান ঘটালেন সাকিব নিজেই।

সম্প্রতি বিয়ার্ড বিফোর উইকেট নামের একটি পডকাস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানে সাকিব জানান, তিনি এখনই জাতীয় দল থেকে অবসর নেননি। বরং দেশের মাটিতে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলে তবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান।

সাকিবের ভাষায়, বাংলাদেশে ফিরে দর্শকদের সামনে খেলাই তার শেষ ইচ্ছা। মাঠে নেমে দেশের হয়ে শেষবার লড়াই করেই তিনি ক্যারিয়ার শেষ করতে চান।

উল্লেখ্য, ২০২৪ সালে ভারতের বিপক্ষে সিরিজের সময়ই নিজের পরিকল্পনার আভাস দিয়েছিলেন সাকিব। তবে সে সময় সেটি বাস্তবায়ন হয়নি। এরপর দীর্ঘদিন জাতীয় দলের হয়ে না খেললেও নিয়মিতই অংশ নিচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে।

জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা-কল্পনার মাঝেই সাকিবের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, কবে এবং কোন সিরিজ দিয়ে দেশের মাটিতে নিজের শেষ অধ্যায়টি লিখতে পারেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X