বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্যারিস্টার ফুয়াদকে হেনস্থার অভিযোগ

বরিশালে ব্যারিস্টার ফুয়াদকে হেনস্থার অভিযোগ। ছবি : কালবেলা
বরিশালে ব্যারিস্টার ফুয়াদকে হেনস্থার অভিযোগ। ছবি : কালবেলা

বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত এবং হেনস্তার অভিযোগ উঠেছে। এ সময় তাকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করে স্থানীয়রা।

রোববার (৭ ডিসেম্বর) বাবুগঞ্জের মীরগঞ্জ সেতুর ভিস্তিপ্রস্তর উদ্বোধন শেষে এ ঘটনা ঘটে।

ফুয়াদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটেছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার বলেন, ব্যারিস্টার ফুয়াদ অনৈতিকভাবে জনসমর্থন আদায়ের জন্য মীরগঞ্জ ব্রিজ নিয়ে মিডিয়ার সামনে মিথ্যাচার করেন।

তিনি মিডিয়ার সামনে বলেন, ‘সেতুর ঠিকাদারি কাজে চায়না কোম্পানির কাছে স্থানীয় একটি মহল চাঁদা দাবি করেছে।’ তার এই বক্তব্যে ক্ষুব্ধ হন স্থানীয়রা। তারা চাঁদাবাজদের নাম জানতে চায় ব্যারিস্টার ফুয়াদের কাছে। সেটা তিনি বলতে না পারায় স্থানীয়রা ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করে ভুয়া ভুয়া স্লোগান দেয়।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, এই ব্রিজটি আমার মাধ্যমে হয়েছে। আজ এই উদ্বোধন অনুষ্ঠানটি পণ্ড করতে চেয়েছিল কিছু লোক। যেমনটা হয়েছে মুলাদীতে। ব্রিজটি নির্মাণের জন্য চীনা একটি কোম্পানি টেন্ডার পেয়েছে। তাদের কাছে চাঁদা দাবি করেছে, তবে এখানে কারো নাম বলা হয়নি। ব্রিজটি হলে এলাকার উন্নয়ন হবে। আমরা এই কথাই বলেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১০

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১১

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১২

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৩

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৪

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৫

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৭

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৮

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৯

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

২০
X