ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন এসএম ওমর আলী

বীর মুক্তিযোদ্ধা আলহাজ এস এম ওমর আলী। ছবি : কালবেলা
বীর মুক্তিযোদ্ধা আলহাজ এস এম ওমর আলী। ছবি : কালবেলা

মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন ময়মনসিংহের ভালুকার আলহাজ এসএম ওমর আলী (ওমর পিআইও)। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যাচাই-বাছাই শেষে কমিটির ৮৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা আলহাজ এসএম ওমর আলীকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তার গেজেট নং-৫৯৭৬।

বীর মুক্তিযোদ্ধা ওমর আলী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে। যুদ্ধকালীন সময়ে আফসার বাহিনীর কোয়ার্টার মাস্টার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী রণাঙ্গনে বহু সম্মুখ সমরে অংশগ্রহণ করেন।

এ ছাড়া যুদ্ধকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিনের আফসার বাহিনীর মুখপত্র ‘জাগ্রত বাংলা’ প্রকাশে বিশেষ ভূমিকা পালন করেন।

বীর মুক্তিযোদ্ধা এসএম ওমর আলী ১৯৬৭ সালে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে ছাত্র রাজনীতিতে যোগ দিয়ে সম্মুখভাগে থেকে ১৯৬৯-এর গণআন্দোলনে নেতৃত্ব দেন। তিনি ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, ভালুকা থানা ছাত্রলীগের সদস্য ও ভারপ্রাপ্ত সভাপতি, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সদস্য, ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্র সংসদের সাহিত্য ও ম্যাগাজিন সম্পাদক এবং সাধারণ সম্পাদক হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

বীর মুক্তিযোদ্ধা এসএম ওমর আলী মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল এমএজি ওসমানী প্রদত্ত সার্টিফিকেট অর্জন করেন।

বীর মুক্তিযোদ্ধা এসএম ওমর আলী ১৯৬৯ সালে তৎকালীন সরকারের একাধিক রাজনৈতিক মামলায় কারাভোগ করেন। রক্তাক্ত ১৫ আগস্ট সপরিবারে জাতির জনকের নির্মম হত্যাকাণ্ডের পর ফের একাধিক রাজনৈতিক মামলার আসামি হন। সমাজসেবায়ও বিশেষ অবদান রয়েছে তার।

বীর মুক্তিযোদ্ধা এসএম ওমর আলী ব্যক্তিগত ও পারিবারিকভাবে এলাকায় একাধিক মসজিদ মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, কলেজ ও হাইস্কুল প্রতিষ্ঠার সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত। ১৯৭৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত সরকারি চাকরিরত অবস্থায় পরিবারের অনুরোধে স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়ে পারিবারিক ব্যবসা পরিচালনার দায়িত্ব নেন।

বর্তমানে তিনি মনো হ্যাচারি লিমিডেটের চেয়ারম্যান ও মনো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। বীর মুক্তিযোদ্ধা এসএম ওমর আলী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যান মেজর (অব.) ওয়াকার হাসানসহ কমিটির সব সদস্যর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এত বছর পর আমি আমার কাজের স্বীকৃতি পেয়েছি। আমি অত্যন্ত খুশি। একইসঙ্গে তার সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

দাঁড়াতে পারছে না হাতি ‘রাজু বাহাদুর’, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মালিক

ঢাবি লোকপ্রশাসন অ্যালামনাইয়ের কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংক এখন দেশের তৃতীয় বৃহত্তম রেমিট্যান্স ব্যাংক

সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার আহ্বান অংশীজনদের

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি

বাংলাদেশের পর্যটনের ভবিষ্যৎ ও টেকসই উন্নয়ন নিয়ে ড্যাফোডিলে জাতীয় সংলাপ

বৃষ্টি যখন পূর্বানুমিত, পরীক্ষা কেন নয়?

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / ১৫ ঘণ্টার মধ্যে কাঁটাতারের বেড়া উচ্ছেদ করল প্রশাসন

১১

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস চালু করল পবিপ্রবি

১২

'আমাদের শিল্পীরা কি মারা গেছে?'— বললেন মাহিয়া মাহি

১৩

অবসরে গেলেন বিচারপতি আশফাকুল ইসলাম

১৪

বন্যায় মানুষ কষ্টের মধ্যে, মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত

১৫

দলীয় নেতাকে লাথি মারার ঘটনায় যা বললেন এমপি আবুল কালাম

১৬

দুই-এক দিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল, শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানা

১৭

ভারতীয় নারীকে বাংলাদেশি সন্দেহ, নোম্যান্সল্যান্ডে আটকে রাখার অভিযোগ

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু 

১৯

প্রতিহিংসা নয়, ইতিবাচক রাজনীতির চর্চা করুন: শিমুল বিশ্বাস

২০
X