কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় আমনক্ষেতে পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দীর্ঘলকুর্শা গ্রামের একটি আমন ক্ষেত। ছবি : কালবেলা
কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দীর্ঘলকুর্শা গ্রামের একটি আমন ক্ষেত। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় এক মাস আগে রোপণ করা হয়েছে আমন ধানের চারা। জমিতে চারাগুলো সবুজ রং ধারণ করেছে। এরই মধ্যে আমনক্ষেতে পাতা মোড়ানো পোকার আক্রমণ শুরু হয়েছে। কাঙ্ক্ষিত ধানের ফলন নিয়ে দিশেহারা কৃষক।

কেন্দুয়ার একাধিক কৃষক জানান, এক মাসের আগে জমিতে রোপা আমন ধানের চারা রোপণ করেছি। এর মধ্যে পোকার আক্রমণ দেখা দিয়েছে। আমনের মাঠজুড়ে এখন শুধু পোকা আর পোকা। জমির চারাগুলো সবুজ রং ধারণ করামাত্রই দেখা দিয়েছে পাতা মোড়ানো। পরে ধানের পাতা শুকিয়ে বাদামি রং ধারণ করে দিনদিন পাতা শুকিয়ে যাচ্ছে। কীটনাশক ছিটিয়েও তেমন কোনো ফল পাওয়া যাচ্ছে না।

কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দীর্ঘলকুর্শা গ্রামের কৃষক সেলিম মিয়া জানান, তার জমিতে পোকা আক্রমণ করেছে। কীটনাশক স্প্রে করেও এই পোকা দমন করা যাচ্ছে না। তার মতো একই গ্রামের কৃষক মোস্তাকিম, তারাকান্দিয়া গ্রামের আবুল হাসেম ভুইঁয়া, হায়দার আলীসহ অনেকেই জানালেন তাদের জমিতে পোকার আক্রমণের কথা।

বুধবার (২৮আগস্ট) কেন্দুয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ইয়াসিন মিয়া দীর্ঘলকুর্শা ব্লকের কৃষক আবুল হাসেম ভুঁইয়ার জমি পরিদর্শন করেন।

তিনি জানান, ধানের গাছগুলোতে পাতা মোড়ানো পোকার আক্রমণ হয়েছে। এই পোকার আক্রমণ থেকে ধানগাছ রক্ষায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি পোকা দমনে অনুমোদিত কীটনাশক প্রয়োগের কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, চলতি মৌসুমে কেন্দুয়া উপজেলার একটি পৌরসভা এবং ১৩টি ইউনিয়নে প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। তবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার হেক্টর জমি। নিচু জমিতে পানি রয়েছে তাই পানি কমে গেলে বাকি জমি আবাদের আওতায় আসবে।

এ ছাড়া উপজেলার কয়েকটি ব্লকে পোকার আক্রমণ দেখা দিয়েছে জানতে পারেন তিনি। উপসহকারী কৃষি কর্মকর্তারা ব্লকের কৃষকের সঙ্গে যোগাযোগ করে তাদের পোকা দমনের পরামর্শ দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১০

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১১

‘আমরা সবাই মেসিকে মিস করব’

১২

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১৩

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১৪

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১৫

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১৬

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১৭

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৮

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৯

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

২০
X