কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১২:২১ এএম
অনলাইন সংস্করণ

পাবনায় তাঁত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পাবনায় তাঁত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পাবনায় পূর্ববিরোধের জেরে ইলিয়াস হোসেন (২৮) নামে এক তাঁত ব্যবসায়ীকে কুপিয়ে দুই হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে সদরের গয়েশপুর ইউনিয়নের ঘোপাঘাটা রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইলিয়াস পাবনার জালালপুর নতুনপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে পাবনা শহরে ব্যবসায়িক কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পাড়া-মহল্লায় খোঁজাখুঁজি করেন। তবু কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর সকালে গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা এলাকার রাস্তার পাশে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বাবা আব্দুল মান্নান বলেন, আমার ছেলে রোববার দুপুরে দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। এরপর সকালে দুই হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ পাওয়া যায়। তার সঙ্গে কারও কোনো বিরোধ থাকার কথা নয়। তার পরও আমার ছেলেকে পূর্বপরিকল্পনা অনুযায়ী নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ছেলের হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে হয়তো রাতের কোনো এ সময় তাকে হত্যা করে এখানে মরদেহ ফেলে রেখে গেছে। আমরা বিভিন্ন দিক খতিয়ে দেখছি। আশা করি হত্যায় জড়িতদের দ্রুত শনাক্ত করা যাবে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, নিহতের ভাতিজা সোহাগের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির গত ৯ জুলাই একটি ঝামেলা হয়। সেই থেকে এ ঘটনা নাকি এর পেছনে অন্য কিছু আছে আমরা খতিয়ে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবি ও সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

১০

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

১১

অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১২

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

১৩

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

১৪

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

১৫

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

১৬

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১৭

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

১৮

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১৯

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

২০
X